পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পব অনুষ্ঠিত হয়েছে|
সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় বিসিসি ও এনসিএসএ কতৃর্ ক আয়োজিত পবিপ্রবির টিএসসি কনফারেন্স কক্ষে প্রতিযোগিতার উদ্বোধণ করেন সিএসআইটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ আতিকুর রহমান| এছাড়াও অনুষ্ঠানে বিসিসির প্রোগ্রামার মোঃ মাসুদুর রহমান, পবিপ্রবি’র প্রফেসর গোলাম মুরাদুল বশির, প্রফেসর মোঃ নাঈমুর রহমান, সহযোগী অধ্যাপক ¯^র্না মজুমদার, প্রভাষক ড. ফারজানা সুলতানা মীম, প্রভাষক মুহতাসিম, পটুয়াখালী জেলা আইসিটি অফিসার মোঃ সবুজ তালুকদার, দুমকি উপজেলা আইসিটি অফিসার সমীর হালদার, মির্জাগঞ্জ উপজেলা আইসিটি অফিসার শাহ মুসাব্বির মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন| এছাড়া জাতীয় কুইজ ২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬, নিরাপদ ইন্টারনেট দিবসের সেমিনার এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র, মেডেল ও ক্রেস্টসহ পুরস্কার বিতরণ করা হয়|#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।