সুনামগঞ্জ পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১০ রমজান) শহরের অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাজলিসুর মোফাস্সীরিনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, পৌর বিএনপির আহব্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান গনিউল সালাদীন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা রমজানের আদর্শ ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা।