মুকসুদপুর ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে
সড়ক দুর্ঘটনায় ১নিহত
ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর জোয়ারিয়া নামক স্থানে ১৫ আগষ্ট শুত্রুবার দুপুরে
ঢাকাগামী একটি যাত্রীবাহী বিএমএফ পরিবহন বাস যার রেজি: নং-ঢাকা মেট্রো-ব- ১৫-০০৩৭ এর সাথে বিপরিত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স যার রেজি: নং- ঢাকা মেট্রো-ছ-৭১-৪০৪৯ এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। উক্ত দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৬/৭ জন আহত হয়েছে।