বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও ৪ মাসের শিশু সন্তান নিহত।
আজ শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুরের বিরামপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিম মহা সড়কের বিরামপুর সোনালী ব্যাংকের সমনে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও ৪ মাস বয়সের শিুশু নিহত হন। বিরামপুর থানার অফিসার ইচার্জ মমতাজুল ইসলাম জানান, বিরামপুর উপজেলাধীন ধানঘরা গ্রামের রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম(২৮) ও দেড় মাসের পুত্র সন্তান মোটরসাইকেল কে পিছন থেকে ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়। মোটরসাইকেল চালক রব্বানী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।