বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪।
বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ১৪ই আগস্ট বিকাল ৪:৩০ মিনিটে বাদামতলা শিকদার বাড়ি নামক স্থানে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়। আহত অবস্থায় চারজনের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবংএকজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় । তবে তাদের মধ্যে শুভ(২১) নামে এক যুবকের অবস্থা আশংকা জনক। তার বাড়ি বাগেরহাট সদর থানার কারা পাড়ায়। তার পিতার নাম সুখ দাস। তার সঙ্গে থাকা একই গ্রামের শ্যামল শিকদারের ছেলে সজল শিকদার (২৫)আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোড়ামারা গ্রামের আরজ আলীর ছেলে মনজুরুল ইসলাম (হাজী সাহেব) ৭০ এবং নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলীম শেখের ছেলে নেয়ামত শেখ (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান বাগেরহাটের দিক থেকে আসা TVS মোটরসাইকেলটি দ্রুতগামী হওয়ায় একটি নসিমন ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে উপস্থিত স্থানীয় লোকজন আহত সবাইকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য জন্য পাঠিয়ে দেন। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাগেরহাট থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে TV’S এর ড্রাইভার শুভ নামের যুবকের অবস্থা ঘটনাস্থলে আশংকা জনক ছিল।