ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর সড়ক দুর্ঘটনায় ১জন নিহত।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর ফিলিং স্টেশন বের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে ১জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ জুলাই সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের পশ্চিমগোপীনাথপুর নামকস্থানে মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে জাহাঙ্গীর সরদার (৪৫) রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির যানবাহন চাপা তাকে দিয়ে চলে যায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহত জাহাঙ্গীর সরদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার পশ্চিম গোপিনাথপুর গ্রামের কমল সরদারের ছেলে বলে জানা গেছে।