তাহিরপুরে পর্যটকের নৌকায় আগুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক এলাকার পাশে পর্যটকবাহী হাউস বোর্ডে ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেল নৌকাটি ।
৩০ মে শুক্রবার রাত আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা স্থানীয় এলাকাবাসীর। জানা যায় এই হাউজ বোটটির নাম আরাফান। ঢাকার লোকজন তৈরি করেছে। আগুন লাগার পূর্বে ১২ জন পর্যটক ছিল এর মধ্যে ৭ জন মহিলা ৫ জন পুরুষ পর্যটক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা তারা সম্পুর্ন নিরাপদে আছে।