গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জামাতে ইসলামীর পক্ষ থেকে অর্থিক সহায়তা প্রদান
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের ব্যবসায়ী মো: রাজু”র দোকানঘর সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ১২ মে সোমবার বিকালে বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অগ্নি
কান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ রাজু”র হাতে অর্থিক সহায়তা তুলে দেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুরও কাশিয়ানী) আসনেরজামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামাতে ইসলামীর নায়েবে আমির প্রফেসর আব্দুল ওহাব,
মুকসুদপুর উপজেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন,উপজেলা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলী আকবর
,বাটিকামারী ইউনিয়ন জামাতে ইসলামী আমির মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক,লোহাইড় ফাজিল মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা রবিউল ইসলাম,
মুকসুদপুর প্রেসক্লাব সদস্য কেএম আবু বক্করসহ বাংলাদেশ জামাতে ইসলামীর মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।