কোটালীপাড়ার হাজরা বাড়ীতে বইছে শোকের মাতম ।
গোপালগঞ্জের কোটালীপাড়ার হাজরা বাড়ীতে ১৪ বছর বয়সী ছেলের মৃত্যুতে বইছে শোকের মাতম ।
পুকুরে গোসল করতে গিয়ে বাদল গাইন (১৪) নামের সপ্তম শ্রেনিতে পড়ুয়া স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার হাজরা বাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাদল গাইন হাজরা বাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে ও স্থানীয় হাজরাবাড়ি – টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুব দিয়ে আর না ওঠায় আশেপাশের লোকজন গিয়ে ডুবন্ত অবস্থায় বাদলকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের চাচা তাপস গাইন বলেন, গলা সমান পানিতে গোসল করতে নেমে সাঁতার জানা ভাতিজার এই মৃত্যুতে সকলে নিস্তব্ধ হয়ে গিয়েছি।