ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুত্ব আহত ৩ জন।
দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভিমরপুর মোড়ে কোচ ও কার্ভাটভানের এর মুখোমুখী সংঘর্ষে গুরুত্বর আহত ৩ জন।
(২৭ জুন) শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর থেকে ছেড়ে মলিহা কোচের সাথে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া কার্ভাটভ্যানের এর মুখোমুখী সংঘর্ষে কার্ভাটভ্যান এর ড্রাইভার ও হেলপারসহ কোচের এক মহিলা যাত্রী গুরুত্বর আহত হন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করলে আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন রংপুর পেসের বাজার এলাকার হাফেজ এর পুত্র সজিব (২৮) ও একই এলাকার মফিজ উদ্দিনের পুত্র আরিফুল ইসলাম (৩৫)। কোচের যাত্রী ফুলবাড়ী উপজেলার দেবাসিশ এর স্ত্রী পাপিয়া।