মুকসুদপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) উপজেলার বহুগ্রাম ইউনিয়নে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এন.নাঈম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ এবং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রুহুল মিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে স্বল্প সময়ে একই সাথে ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই করা সম্ভব হচ্ছে। এতে কৃষকদের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটও অনেকাংশে দূর হচ্ছে। তিনি আরও বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।