May 9, 2026, 3:14 pm
শিরোনামঃ
মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান
Notice :

শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা, লুটপাট ও শ্লীলতাহানি এবং পুলিশের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ

দেওয়ান মাসুকুর রহমান নিজস্ব প্রতিবেদক |

শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা, লুটপাট ও শ্লীলতাহানি এবং পুলিশের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩১ জানুয়ারি ২০২৬ :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টে হামলা ভাংচুর, লুটপাট ও এক নারী উদ্দোক্তার শ্লীলতাহানি এবং রিসোর্টের মালিক-কর্মচারীদের মারপিট করে বের দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই রিসোর্টের অংশীদার, নারী উদ্যেক্তা ও ঢাকার মহাখালী নিবাসী মোছা. লাবনী ইয়াছমিন।

সংবাদ সম্মেলনে লাবনী ইয়াছমিন জানান, গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রিসোর্ট ব্যবসা পরিচালনার জন্য স্বামীর সাথে রিসোর্ট ব্যবসার জন্য শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকার আওয়ামীলীগ নেতা ইউসুফ খা’র কাছ থেকে ৩০ লক্ষ টাকা সাব্যস্ত করে ৮৬ শতাংশ জমি ২০ বছরের জন্য লীজ নেয়। প্রতি ৫ বছর পর পর লীজের টাকা পরিশোধ করার শর্ত রেখে একটি চুক্তিও সম্পাদিত হয়। এরপর প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ‘অরণ্যবাস ইকো রিসোর্ট’ নামে একটি রিসোর্ট তৈরি করে পর্যটকদের ভাড়া দিয়ে ব্যবসা করছিলেন। তবে তৃতীয় দফার ১০ লক্ষ টাকার মধ্যে নির্ধারিত সময়ের ২ মাস পর স্থানীয় লোকজনদের মাধ্যমে ৬ লক্ষ টাকা ৫০ হাজার টাকা জরিামসানাসহ পরিশোধ করা হয়। কিন্তু বাকি ৪ লক্ষ টাকা পরিশোধ করতে গেলে ভুমি মালিক শর্ত ভঙ্গের অজুহাতে টাকা নিতে অস্বীকার করে রিসোর্ট খালি করে দিতে চাপ সৃষ্টি করে। এ নিয়ে গত ২৬ নভেম্বর ভুমি মালিক ইউসুফ খা, রাজেস, মানুনসহ লোকজন নিয়ে রিসোর্টে গিয়ে রিসোর্ট খালি করে দেয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকার করলে রিসোর্টে হামলা ভাংচুর ও মারপিট করে মালিক লাবনী ইয়াছমিন ও তার স্বামীকে জোর করে রিসোর্ট থেকে বের করে দেয়। এ নিয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় তারা রিসোর্ট ফিরে পায়। এ নিয়ে তৎকালীন ওসি আমিনুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের মাধ্যমে কিস্তির টাকা পরিশোধ করতে গেলে ইউসুফ খা টাকা না নিয়ে রিসোর্ট খালি করার দাবী করে। গত ২৪ জানুয়ারী শনিবার পুলিশ থানা থেকে ফোন করে রিসোর্টের অংশীদার স্বামী কামরুজামানকে থানায় ডেকে নেয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

লাবণী ইয়াছমিন বলেন, স্বামীকে জেলে পাঠানোর পর তিনি জানতে পারেন জমির মাালিক তাদের দুজনকে আসামী করে একটি মামলা করেছে। পরদিন তারা জামিনে মুক্ত হন।

লাবনী অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে জমির মালিক ইউসুফ খা ২৮-৩০ জন লোক নিয়ে ফের রিসোর্টে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এসময় আমার জামা ধরে টানা হেচরা করে মাটিতে ফেলে পেটে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে লাথি কিল ঘুষি, শ্লীলতাহানি ও রিসোর্টের স্টাফ সিয়ামকে বেধরক মারপিট করে আহত করে’। হামলাকরীরা রিসোর্ট থেকে ৫ লক্ষ টাকা ও জরুরী কাগজ পত্রও ছিনিয়ে নেয়’। ‘পরে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে রিসোর্ট থেকে জোর করে বের করে দেয়। এরপর ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে শ্রীমঙ্গল থানা পুলিশ এর নির্দেশানা অনুস্বরণ করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। কিন্তু অদ্যাবধি থানা পুলিশ অভিযোগ রেকর্ড না করে তালবাহানা করতে থাকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি বলেও তিনি অভিযোগ করেন।

একদিকে আইনি সহায়তা না পাওয়া- অন্যদিকে, প্রতিপক্ষের করা অভিযোগ অস্বাভাবিক দ্রুততার সাথে আমলে নিয়ে স্বামীকে জেলে নেয়ায় শ্রীমঙ্গল থানা পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন লাবনী।
কান্নাজড়িত কণ্ঠে লাবণী বলেন, রিসোর্টে প্রায় ৬০ লাখ টাকার বিনিয়োগ হারিয়ে তিনদিন ধরে এক কাপড়ে তারা বিচার চেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। থানা পুলিশের সহায়তা না পেয়ে, এএসপি সার্কেল থেকে শুরু করে এসপি, ইউএনও পর্যন্ত সহায়তা চেয়েও কারো কোন সহায়তা পাইনি।

জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে একই সাথে রিসোর্ট মালিকানার বিষয়টি আদালতের এখতিয়ার, আদালত ফায়সালা দেবে’।

জমি মালিক ইউসুফ খা আওয়ামীলীগ করার কথা অস্বীকার করে বলেন, ‘আমার কাছে কাগজপত্র আছে। আদালতে-থানায় মামলা দিছি, কোর্ট এর সমাধান দিবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar