May 9, 2026, 3:13 pm
শিরোনামঃ
মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান
Notice :

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- (রাজ-৪৯৪) এর কার্যালয় জামায়াত কর্তৃক দখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহ সভাপতি আজাহার আলী, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী, দপ্তর সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল, কার্যকারি সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মোশফেকুর রহমান রিপন জানান,পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- রাজ ৪৯৪ এর কার্যনির্বাহী কমিটির বিগত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হতে সংগঠনের সাধারণ সম্পাদক পলাতক থাকায় ও সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সংগঠনটির আয়োজনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোশফেকুর রহমান রিপনকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুল কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের দায়িত্ব ও কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করছে মোশফেকুর রহমান রিপন ও আব্দুল মোত্তালিব সরকার বকুলের নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটি৷

এ কমিটি গঠনের পর হতে স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন মিয়ার নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় পেশীশক্তি খাটিয়ে বিগত ১ জুন ২০২৫ ইং তারিখে পলাশবাড়ীতে অবৈধভাবে একটি তলবী সভা কার্যক্রম পরিচালনা করে যা শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক বাতিল ও অবৈধ ঘোষণা করেন। এরপরেও আবারো গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী বরাবর তলবী সভার জন্য প্রতিনিধি চেয়ে শ্রম দপ্তর রাজশাহীতে আবু তাহের ড্রাইভার আবেদন করেন। এ আবেদনের ভিত্তিতে শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক তদন্ত সাপেক্ষে গত ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী এক পত্রে উক্ত তলবী সভা আহবানকারি আবু তাহের ড্রাইভারের আবেদনটি বাতিল করে। একই সঙ্গে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন৷

রাজশাহী শ্রম দপ্তর বার বার আবেদন করে কোন প্রকার বৈধতা না পেয়ে পেশীশক্তি খাটিয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৪৯৪ এর চলমান কমিটি নিয়ে নানাভাবে ষড়যন্ত্র ও শ্রমিকদের মাঝে দাঙ্গা সৃষ্টির পায়তারা করছেন৷ আমাদের গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় খাইরুল ইসলাম চাঁন ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে দখল করা হয়েছে ৷ এমতবস্থায় আমরা শ্রম দপ্তর রাজশাহী, গাইবান্ধা জেলা প্রশাসন, গাইবান্ধা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাচ্ছি যে, অবৈধ ভাবে বারবার সংগঠনের মাঝে বিশৃংখলা সৃষ্টিকারি ও অফিস দখলকারি চিহৃিন্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar