গোপালগঞ্জের মুকসুদপুর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী শেখ সংবাদ সম্মেলন মাধ্যমে পদত্যাগ করেছেন
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও
দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ১০ অক্টোম্বর শুত্রুবার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি মোহাম্মদ আলী পিতা-মৃত ফোরকান উদ্দিন শেখ। এই মর্মে জানাচ্ছি যে,আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন দেশ বিরোধী কর্মকাণ্ড,দেশ ও জনতার স্বার্থ বিরোধী কার্যত্রুম আমার নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদসহ সকল প্রকার কার্যত্রুম থেকে অব্যাহতে নিচ্ছি। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি আজকের পর হতে আওয়ামী লীগের রাজনীতির সাথে আর কোন প্রকার সম্পর্ক থাকবে। ভবিষ্যতে আমি দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকবো।
উল্লেখ্য থাকে যে,মোহাম্মদ আলী শেখ পরপর দুইবার দিগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচত হয়েছেন