মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন ।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার
বাশবাড়িয়া ইউনিয়নের ঠোলনারপাড় গ্রামের বাসিন্দা এবং বাশবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মিলন বৃহস্পতিবার
(২১আগষ্ট-২০২৫ইং) দুপুর ১২টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড,নীতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে আমার আদর্শ,নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের
অসামজ্ঞস্য দেখা দিয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক,নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি বাশবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ- সভাপতি পদ থেকে আজ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আজকের পর হতে আওয়ামীলীগের সাথে তার কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন।