বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা
খুলনা মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমুহে পরিদর্শন করা হয়
০১. ঢাকা ওয়াটার, সদর, খুলনা।
০২. একতা ড্রিংকিং ওয়াটার, সদর,খুলনা।
০৩. ইলোরা ড্রিংকিং ওয়াটার, সদর,খুলনা।

ক্রমিক নং ০১ এ উল্লেখিত প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম লাইসেন্স নবায়নের তাগাদা দেয়া হয়। উপরের ক্রমিক ০২ ও ০৩ এ উল্লেখিত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদনপূর্বক বিক্রয়-বিতরণ করায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া অভিযোগের প্রেক্ষিতে লাজ ফার্মা, সোনাডাঙা, খুলনা নামীয় প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয় এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়। উক্ত অভিযান মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।