May 9, 2026, 3:01 pm
শিরোনামঃ
মুরাদনগরে ১৬৭টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করলেন ধর্মমন্ত্রী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়গণের বদলিজনিত বিদায় সংবর্ধনা সরকারি নির্দেশ কেবল নথিতে; দাগনভূঞায় কোচিং সিন্ডিকেটের কাছে জিম্মি প্রশাসন তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা,পানি-কাদায় ধান কাটলে ১৪০০ টাকা মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা ? টানা কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক : পরে ছুটি মঞ্জুরের অভিযোগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আলোচনায় টপস্টার গ্রুপ জামিনে মুক্ত হলেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আ. লীগ নেতা শেখ মো. আব্দুল আহাদ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেনবাগ ছাত্রদলের কমিটি ঘিরে বিস্ফোরক অভিযোগ, পদ পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতারা! বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পাঁচ কৃতি সন্তানকে সংবর্ধনা দেবে প্যারিস বাংলা প্রেসক্লাব কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি হাওরের ক্ষতিগ্রস্ত ধানচাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় কৃষক সমিতির মানববন্ধন ৯ মে ১৫ মে কালি ও কলমের ঢাকায় আনিসুজ্জামান স্মারক বক্তৃতা স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘাট চিকিৎসক নেই, উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির হাতে চিকিৎসাসেবা তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ রূপগঞ্জে কৃষির আধুনিকায়নে পার্টনার কংগ্রেসের লক্ষ এখন নিরাপদ খাদ্য ও রপ্তানি কুমিল্লা মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা পীরগঞ্জে ৪ জন মৎস্যচাষীর মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে গ্রাম্যমান আদালত কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে প্রেম প্রতারক চক্রের নারী,পুরুষ সহ গ্রেফতার ৪। “মায়ের চোখের সামনে ছেলের মৃত্যু—নোয়াখালীতে বিদ্যুতের নির্মম বলি” তেঁতুল গাছের চূড়ায় নিখোঁজ বৃদ্ধা, উদ্ধারকালে পুকুরে ঝাঁপে চাঞ্চল্য সুনামগঞ্জের তাহিরপুরে সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত পরিবারদের পাশে জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক। রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার ঐতিহ্যবাহী কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের র‍্যালী, সমাবেশ ও কেন্দ্রীয় কাউন্সিল ২০ মে উত্তম কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি। ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকারী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান
Notice :

চট্টগ্রামে পরিবারের হয়রানি থেকে রক্ষা পেতে ও স্বামীর পরিবারকে হুমকির প্রতিবাদে জান্নাত ফাতেমার সংবাদ সম্মেলন।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামে পরিবারের হয়রানি থেকে রক্ষা পেতে ও স্বামীর পরিবারকে হুমকির প্রতিবাদে জান্নাত ফাতেমার সংবাদ সম্মেলন।

 

চট্টগ্রামে আজ ১৭ জুলাই বিকাল চারটায় নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলন করে পরিবারের হয়রানি বন্ধ ও স্বামীর পরিবারকে হুমকি দেয়ার প্রতিবাদ জানান গৃহবধূ জান্নাত ফাতেমা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জান্নাত ফাতেমা স্ব-ইচ্ছায় কঠিন এক পরিস্থিতিতে আজকের সাংবাদিক সম্মেলনে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়ে সহযোগিতা কামনা করছি। আপনাদের এই সহযোগিতা আমাকে বেঁচে থাকার সহযোগি হবে এবং একই সাথে আপনাদের সহযোগিতা আমার, আমার স্বামীর ও আমার শ্বশুড় পরিবারের মানসম্মান রক্ষায় কাজ হবে।

লিখিত বক্তব্যে জান্নাত ফাতেমা বলেন, গত ২৩ জুন. আমার পূর্বের পরিচিত মো. সাইদুর রহমানের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রেম ও ভালবাসা ছিল। আমরা একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। একে অপরের সাথে দীর্ঘদিনের সু-সম্পর্ক এবং দুইজনের সিদ্ধান্তে ইসলাম ধর্মের রীতি নীতি অনুসারে ও শরীয়তের বিধান অনুযায়ী ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দেনমোহর ধার্য করে আমি আমার স্বামী মো. সাইদুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার স্বামী মো. সাইদুর রহমানের সাথে আমার প্রেমের সম্পর্কের কথা আমার বাবা-মা জানতে পেরে, আমাকে একাধিকবার মারধর করেছে এবং আমাদের সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন সময় নানাভাবে চাপ দেয়। এমনকি আমাকে জোর করে অন্যত্র বিবাহ দিতে চেষ্টা করে। অন্যত্র বিবাহ দেওয়ার চেষ্টা করলে আমি বাধ্য হয়ে আমার স্বামী মো. সাইদুর রহমানকে নিয়ে চট্টগ্রাম শহরে চলে আসি এবং ভাড়া বাসায় এক সাথে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছি। আসার পর থেকে আমরা স্বামী-স্ত্রী হিসেবে বেশ ভালো আছি এবং সুখে শান্তিতে দিন অতিবাহিত করছি।
তিনি আরও বলেন, কারও কোন প্ররোচনা ব্যতীত সুখে শান্তিতে আমরা উভয়ে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করছি। আমার পরিবারে থেকে আসার সময় আমি কোন নগদ টাকা পয়সা বা স্বর্ণ অলংকার কিছুই সাথে আনিনি কিংবা চুরি করে আনিনি। আমি শুধুমাত্র গায়ের পরিধান করা পোশাক পড়ে আমার স্বামী মো. সাইদুর রহমানের হাত ধরে চলে আসি। কেউ যদি বলে কোন কিছু নিয়ে এসেছি তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা।

জান্নাত ফাতেমা বলেন, আমি, আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে শুধু আমি, আমার স্বামী ও আমার স্বামীর পরিবারকে হয়রানি ও হেয় করার অপপ্রয়াস মাত্র।

তিনি আরও বলেন, বর্তমানে আমি দশ মেয়ের মতো জীবন-যাপন ও সংসার করতে চাই। আমার পরিবারের পক্ষ থেকে আমার শাশুড়িকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এমনকি মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গৃহবধূ জান্নাত ফাতেমা বলেন,
আমি, আমার স্বামী ও আমার স্বামীর পরিবার এখন চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন স্বাভাবিক দিনযাপন করা আমাদের জন্য অর্থাৎ আমি ও আমার স্বামীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আগামীকাল বেঁচে নাও থাকতে পারি। আমাকে ও আমার স্বামীর পরিবারকে বাঁচার জন্য সরকারের কাছে নিরাপত্তা চাই।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন গৃহবধূ জান্নাত ফাতেমার স্বামী মো : সাইদুর রহমান, শ্বশুর মো : মাসুদ রানা, এম নুরুল হুদা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar