June 3, 2026, 6:20 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

রাণীশংকৈলে প্রথমবারের মতো সুইট কর্ন চাষ

আব্দুল জব্বার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

রাণীশংকৈলে প্রথমবারের মতো সুইট কর্ন চাষ

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় প্রথমবারের মতো সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা চাষ করে চমক দেখিয়েছেন কৃষক সোহেল রানা। সুইট কর্ন চাষে ভালো ফলন পেয়েছেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কৃষক সোহেল রানা ১০ শতাংশ জমিতে সুইট কর্ন চাষ করেন। ইতিমধ্যে ফসল সংগ্রহ করেছেন তিনি।
কৃষক সোহেল রানা বলেন, প্রথমবারের মতো ১০শতাংশ জমিতে মিষ্টি ভুট্টা চাষ করেছি। এতে ফলন হয়েছে ৩০ মন। মিষ্টি ভূট্টা চাষাবাদে সকল খরচ স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি বহন করেছে। কোম্পানির প্রতিনিধিরা সরাসরি জমি থেকে কাঁচা মোচা খোসা সহ ১২ টাকা কেজি দরে ক্রয় করেন। ফলে বিক্রয়ের কোনো ঝামেলা থাকে না। এবং এর চাহিদাও রয়েছে ব্যাপক রয়েছে। স্বল্প সময়ে মিষ্টি ভুট্টা চাষে আমি লাভবান হয়েছি। আগামীতে এই চাষাবাদ আরও বৃদ্ধি করব। ঐ এলাকার কৃষক হাফিজ উদ্দিন বলেন আমরা এই ভূট্টার চাষ আগে কখনো দেখিনি স্বল্প সময়ে এত ভালো ফলন ও তুলনামূলক দামও বেশি আগামী বছর আমিও এই ভুট্টার আবাদ করব।
কৃষক আব্দুল খালেক বলেন, এই ভুট্টা কাঁচা অবস্থায় খোসা সহ বিক্রয় করা হয়। এতে ওজন বেশি পাওয়া যায়। প্রতিটি গাছে দুই থেকে তিনটা মোচা ধরে। ভুট্টার ফসল আগাম সংগ্রহ করা যায় । আগামী বছর আমিও এই ভুট্টা চাষাবাদ করব।
স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাল্টিন্যাশনাল এক্সপোর্ট কোম্পানির ফিল্ড অফিসার মির্জা আসাদুজ্জামান জানান, সুইট কর্ন আবাদে অন্য জাতের ভুট্টা তুলনায় অর্ধেক সময় লাগে আমরা সরাসরি কৃষকের জমি থেকে ভুট্টার সবুজ মোচা ১২ টাকা কেজি দরে ক্রয় করি। এটি ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে স্পেন, চায়না, আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কৃষক যদি ভালোভাবে পরিচর্যা করে তবে এই ভুট্টা শতকে ১৪০ থেকে ১৫০ কেজি উৎপাদন করা সম্ভব এটি একটি লাভজনক ফসল। এবং এর পুষ্টিগুণ ও চাহিদা ব্যাপক।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, এই প্রথম স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির এর পক্ষ থেকে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় সুইট কর্ন বা মিষ্টি ভুট্টার একটি প্রদর্শনী দেয়া হয়েছিল। সুইট কর্ন একটি উচ্চ মূল্যের গুণগত মান সম্পন্ন ভুট্টার জাত। এটির ফলনও অনেক বেশি সুইট কর্ন আবাদ বৃদ্ধি করলে আমরা লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে যেমন রপ্তানি করতে পারি ও নিজেরাও খেতে পারি। এটার মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আমরা কাঁচা অবস্থায় এই ভুট্টা সংগ্রহের ফলে ভুট্টা গাছটিকে সাইলেজ করে গো-খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবো। পরবর্তীতে ওই জমিতে ধান সহ অন্য ফসল আবাদ করতে পারবো। তিনি আরোও জানান পুষ্টিগুণ সমৃদ্ধ একটি নতুন ফসল সুইট কর্ন আমরা আগামীতে এই আবাদ আরোও বৃদ্ধি করি তাহলে কৃষকেরা উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar