June 3, 2026, 5:24 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

বোমা মেশিনের ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখোমুখি পাটগ্রাম

এবি সিদ্দিক (লালমনিরহাট) পাটগ্রাম

বোমা মেশিনের ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখোমুখি পাটগ্রাম

 

ড্রেজার মেশিন দিয়ে নদীর ভূগর্ভস্থ থেকে পাথর উত্তোলন করলে নদী এলাকার শিলাস্তরে ফাটল ধরে। তলদেশের অন্যান্য শিলাস্তরেরও ক্ষতি হয়। এতে ভূমিকম্পের অধিক ঝুঁকি বেড়ে যায়। ভূমি ধ্বসের আশঙ্কা দেখা দেয়। পানির স্তর নেমে যায়। দীর্ঘ মূল সম্পন্ন গাছ বৃদ্ধি পায়না। লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ সহর উদ্দিনের কাছে পাথর-বালু উত্তোলন সম্পর্কিত মন্তব্য জানতে চাইলে এভাবেই বলেন।

পাটগ্রাম উপজেলার একটি পরিচিত শব্দ এখন (স্থানীয় ভাষায় বোমা মেশিন) ড্রেজার মেশিন। যে মেশিন মুলত ব্যবহার করা হয় পাথর-বালু উত্তোলনের কাজে। বোমা মেশিন দিয়ে নদীর গভীর/তলদেশ থেকে পাথর উত্তোলন করায় তিনটি নদীর সর্বনাশ ঘটেছে। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন, নদীর বুকে বালুর পাহাড়, নদীর নাব্যতা সংকটসহ সরকারি-বেসরকারী শত শত স্থাপনা ঝুঁকিতে। বহুবছর ধরে চলমান এসকল ক্ষতিকর মেশিনে উপজেলার নানা সমস্যা দৃশ্যমান হওয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একাধিক অভিযান পরিচালনা করে আসছেন। পাশাপাশি নদী থেকে মেশিন সরিয়ে নিতে মালিকদেরকে আহ্বান জানিয়ে ইতোমধ্যে মাইকিংও দিয়েছেন, যা সবার নজর কেড়েছে।

স্থানীয় মেশিন মালিকেরা রাজনৈতিক দাপট দেখিয়ে উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, পাটগ্রাম, কুচলিবাড়ী, জোংড়া ও বাউরা ইউনিয়ন হয়ে প্রবাহিত ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীতে দেড় থেকে দুই শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে তোলা হয় পাথর। নদীর ৪০ থেকে ৬০ ফুট গভীর/ভূ-গর্ভস্থ থেকে লাখ লাখ টন পাথর ও বালু উত্তোলনে নদীগুলোর নাব্যতা এবং গতিপথ পরিবর্তন হয়ে গেছে। নদীতীরবর্তী শত শত একর আবাদি জমি ও এলাকার সরকারি, আধা সরকারি ভবন, রেললাইন, বুড়িমারী স্থলবন্দর, সেতু ঝুঁকিতে রয়েছে। অধিক হারে পাথর পরিবহনের ট্রলি ও ট্রাক চলাচলে গ্রাম/এলাকার পাকা ও আধাপাকা সড়ক গুলো নষ্ট হয়ে দেশের শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ ও ক্ষতি হতে রক্ষায় অবৈধ এসব ড্রেজার মেশিন নদী থেকে সরিয়ে নিতে গত ৮ মার্চ দিনব্যাপী এ উপজেলার আনাচে-কানাচে মাইকিং করে স্থানীয়দেরকে আহ্বান জানান ইউএনও জিল্লুর রহমান।

এ তিন নদী থেকে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ করা না হলে এ উপজেলা ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে হাজার হাজার মানুষের প্রাণহানীর শঙ্কা জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। ইতোমধ্যে পাথর উত্তোলনের গভীর খাদে পড়ে গত কয়েকবছরে শিক্ষার্থীসহ অন্তত ২০ জনের মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য মেশিন মালিকদের সাথে যোগসাজশ করায় এ অবৈধ কারবার পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, এসব নদীর মূল প্রবাহিত অংশে ড্রেজার মেশিনে মোটা পাইপ লাগিয়ে তলদেশ হতে পানি, পাথর ও বালু একসাথে উঠে আসে। এ সময় লোহার তৈরি বিশেষ নেট দিয়ে পাথর আলাদা করে ট্রলিতে নিয়ে যাওয়া হয়। পাশে নদীর পাদদেশ হতে প্রায় ২০ থেকে ২৫ ফুট উচু উচু বালুর পাহাড়সম হয়ে নদীর গতিপথ আটকে যায়। এভাবে একের পর এক চলে পাথর উত্তোলন। সর্বনাশ ঘটতে থাকে নদীর। পাটগ্রাম সদর ইউনিয়নের পেদীরবাড়ী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদী পাথর উত্তোলনের পর মাইলের পর মাইল এলাকা জুড়ে বিশাল উচু বালুর স্তুপ করে রাখা হয়েছে। এতে নদী উত্তর দিকে প্রায় অর্ধ-কিলোমিটার সরে গেছে। একই অবস্থা দেখা গেছে ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর বিভিন্ন অংশে। এসব নদীর পানির স্তর নেমে গেছে। হুমকির মুখে পড়েছে জীব-বৈচিত্র। বোমা/ড্রেজার মেশিনের কারণে মাছের প্রজনন বিঘ্ন ঘটায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। জীব-বৈচিত্রের ক্ষতিসহ হাজারও মানুষের জীবন হুমকির মুখে।

উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের পেদীরবাড়ী এলাকার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘কার কাছে বন্ধ করার কথা বলবো। মেশিন চালানোর টাকা নাকি সবাই খায়। সাংবাদিকেরাও নাকি টাকা পায়। আমাদের এলাকা দিয়ে বয়ে চলা নদী পাথর উত্তোলনের সরু নালা হয়ে অনেক দূর সরে গেছে। এসব বলে কি হবে, খবর নিয়ে দেখেন মিথ্যা বলছি নাকী।’

এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, আমি যোগদান করার পর অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। আবারও কিছু দুস্কৃতিকারী ড্রেজার মেশিন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। পাটগ্রামের ইউএরও এ মেশিন বন্ধে অভিযান পরিচালনা করছে। মেশিন বন্ধে সবার সহায়তা প্রয়োজন। নদীগুলো পুণরুদ্ধার করতে প্রকল্প গ্রহণের কাজ চলছে। প্রকল্প পেলে নদী স্বাভাবিক করতে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar