June 3, 2026, 3:19 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

সকালে বিক্রি হয় প্রায় দেড় লাখ টাকার ইলিশ খিচুড়ি

আব্দুল মান্নানঃ পটুয়াখালী প্রতিনিধি

সকালে বিক্রি হয় প্রায় দেড় লাখ টাকার ইলিশ খিচুড়ি

 

পটুয়াখালীর কুয়াকাটা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটন স্পট কাউয়ার চর। যেখানে সূর্য উদয়ের সাথে পর্যটকরা উপভোগ করেন ঝাউবন, লাল কাঁকড়া, অতিথি পাখি ও জেলেদের মাছ ধরার অবিরাম দৃশ্য।

কাউয়ার চরে চোখ জুড়ানো সৈকত, জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে চোখে পড়ে যাবে এক ঝাঁক মোটরসাইকেলের বেষ্টনী। কাছে যেতেই দেখা মিলবে দুচালা কয়েকটা টিনের লম্বা খাবার হোটেল। যেখানে সূর্য উদয়ের সাথে সাথে গরম তেলে ভাজা হচ্ছে গভীর সমুদ্রের তাজা ইলিশ, যার সুমধুর ঘ্রাণ পর্যটকদের আকর্ষণ করছে। তবে হোটেলগুলো দেখতে শুনতে খুব চাকচিক্যময় না হলেও, এখানকার তরুণ উদ্যোক্তা মিরাজ সিকদারের শুরু করা ইলিশ-খিচুরী সহ বেশ কয়েকটি রেস্টুরেন্টের খাবার যেন আপনাকে স্বাদের পূর্ণতা এনে দিবে।

ঠিক সকাল৭ টা থেকে দশটা পর্যন্ত খুব জমজমাট থাকে এই স্থানের ছয়টি ইলিশ খিচুড়ির দোকান। আর এই দোকানগুলোতে প্রতিদিন সামান্য কয়েক ঘণ্টায় বিক্রি হয় প্রায় দেড় লাখ টাকার ইলিশ-খিচুড়ি।

কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৮-১০ কিলোমিটার পূর্বে অবস্থিত কাউয়ার চর নামক স্থানটি। এটি বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে।পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে ১২ বছর আগে এখানে ছোট চায়ের দোকান নিয়ে বসেন মিরাজ শিকদার। প্রতিদিন সূর্যোদয় দেখতে পর্যটকদের আগমন বাড়তে থাকায় নতুন খাবার উপহার দেওয়ার জন্য তিনি শুরু করেন ইলিশ-খিচুড়ি বিক্রি। শুরুর পর তিনি এতে লাভের মুখ দেখতে থাকেন। তার দেখাদেখি এখন সেখানে ৬টি দোকান রয়েছে। এই ৬ টি দোকানে প্রতিদিন বেচা বিক্রি হয় প্রায় দেড় লাখ টাকার। তবে সিজনে এর থেকেও বেশি বিক্রি হবে বলে এমনটা জানিয়েছেন দোকান মালিকরা।

দোকান মালিক মিরাজ শিকদার বলেন, ভোর ৫ টার দিকে ইজিবাইক, মোটরসাইকেল, অটোভ্যানে করে অসাধারণ এই ম্যানগ্রোভ বন, ও সূর্যোদয় দেখতে ছুটে আসে পর্যটকেরা। নতুন খাবারে পর্যটকদের মন রাখতে এক পিস ইলিশসহ খিচুড়ি মাত্র ৫০-৬০ টাকায় বিক্রি করছি।আবার পর্যটকরা তাদের পছন্দমতো বড় ইলিশ কিনে সবাই মিলে শেয়ার করেও খেতে পারেন। তার সঙ্গে পেয়ে যান মাছের ভর্তা ফ্রি। যা খেয়ে মুগ্ধ হন পর্যটকরা।

শুধু দামই নয়, সমুদ্র থেকে নিয়ে আসা জেলেদের কাছ থেকে সংগ্রহ করা তাজা ইলিশ সাজানো থাকে থরে থরে। যার যেটা পছন্দ সেটাই পর্যটকদের সামনে কেঁটে, মশলা মেখে, ভেজে দেন।

সৈকতে ঘুড়তে আসা পর্যটক ঝর্ণা রানী জানান, সূর্য উদয়ের স্থান কাউয়ার চরে এতো স্বল্পমূল্যে সুস্বাদু খাবার খেতে পেরে আমরা খুব আনন্দিত।এটাকে একটু পরিচর্যা করলে আরও ভালো কিছু উপহার দিতে পারবে বলে তিনি জানান।

ভ্রমন পিপাসু মানুষের পাশাপাশি স্থানীয় টুর গাইডরাও এই গরম খিচুড়ি ও ইলিশের স্বাদ নেয়। মোটরসাইকেল টুর গাইড মোশারফ বলেন, ধোঁয়া উঠা গরম খিচুড়ির সাথে সুগন্ধ ছড়ানো ইলিশ ভাজা খেয়ে মুগ্ধ হয় পর্যটকরা। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও এমন সাশ্রয়ী মূল্যে সুস্বাদু খাবার খেতে পেরে অনেকটা আনন্দিত হন তারা।

কুয়াকাটার এই সম্ভাবনামায় পর্যটন স্পটে দুটি টয়লেট ছাড়া তেমন কোন সুযোগ-সুবিধা নেই পর্যটকদের জন্য। পরিকল্পিতভাবে কাউয়ারচরে স্পটটাকে যদি সাজানো হয়, পর্যটকের আগমন আরও ঘটবে এমনটাই আশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar