May 18, 2026, 3:01 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

ঠাকুরগাঁওয়ে নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে দূর্নীতি ও অনিয়মে ছড়াছড়ি !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে দূর্নীতি ও অনিয়মে ছড়াছড়ি !

,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনিয়মের ছড়াছড়ির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করেই দেওয়া হয়েছে নিয়োগ।
বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি জাতীয় পত্রিকায় ও একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং অনিয়মের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। অভিযোগ সূত্র মতে, গত ২০ সেপ্টেম্বর বিদ্যালয়টিতে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঐ বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক তৈয়বর রহমান, হায়দার আলী, মুকুল চন্দ্র সহ আরও কয়েকজন আবেদন করেন। সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য করে গোপনে মাসুমা রসিদ নামে এক জুনিয়র শিক্ষককে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রক্রিয়া গোপন করতে এই তিন শিক্ষককে দেওয়া হয়নি প্রবেশপত্র। জানানো হয়, নি পরীক্ষা, কবে, কোথায় ও কী ভাবে হয়েছে।
জানা যায়, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ২০১০ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল আমীন। এর সাথে ২০০৭ সাল থেকে বিগত ১৬ বছরে ম্যানেজিং কমিটির সভাপতি পদে ছিলেন ২ নং — কোষারানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম রাজা। রাজনৈতিক ক্ষমতার দাপটে সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই সাবেক প্রধান শিক্ষক নূরুল আমীন সহ যোগসাজশে শিক্ষা প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা থেকে শুরু করে ম্যানেজমেন্ট সিস্টেম পরিণত হয়েছে, অনৈতিকতার তুঙ্গে। বিগত বছরে বিদ্যালয়ের ফান্ডে কয়েক দফায় টাকা জমা হলে সে টাকা তুলা হয়েছে যার নেই , কোন রেজুলেশন ও ব্যয়ের নির্দিষ্ট খাত। টাকা তুলে কি করা হয়েছে, সে বিষয়ে কোন শিক্ষক অবগত নেই, এমন অভিযোগও রয়েছে। প্রধান শিক্ষক নুরুল আমিন অবসরের আগেই সহকারী প্রধান শিক্ষক পদে ২০/০৯/২০২৩ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি দেন জাতীয় মানবজমিন ও দিনাজপুরের পত্রালাপ পত্রিকায়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই যথাযথভাবে আবেদন করেন, ঐ বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র সহকারী শিক্ষক। দীর্ঘ দিন পার হলেও আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়নি প্রবেশপত্র। পরবর্তীতে ০১/০১/২০২৪ ইং তারিখে সকল শিক্ষক জানতে পারে ঐ বিদ্যালয়েরই সহকারী শিক্ষিকা মাসুমা রশিদ সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কখন, কিভাবে হলো এ বিষয়ে সবার ভিতরে গভীর ধোঁয়াশা। তথ্য মতে, নিয়োগ পরীক্ষার নিয়োগ কমিটি গঠন ও পরীক্ষার ফলাফল নিয়ে রেজুলেশনে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাসুমা রশিদ নিজেই শিক্ষক প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন, এবং গত‌ ৭ জানুয়ারি অনুমোদনের সেই সভায় তিনি উপস্থিত স্বাক্ষর করেন। কিন্তু সেই দিন ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার পদে তিনি নির্বাচনী দায়িত্বে থাকাকালীন ঐদিনই কিভাবে সভায় উপস্থিত থেকে স্বাক্ষর করেন, এ নিয়ে রয়ে গেছে , শুধুই ধোঁয়াশা। আবার ০১/০১/২০২৪ ইং তারিখে মাসুমা রশিদ নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাজিরা খাতায় সহকারী শিক্ষক হিসেবেই স্বাক্ষর করেছেন। অন্যদিকে ঐ পদের বলেই তুলেছেন বেতন।
অনিয়ম নিয়ে সাবেক প্রধান শিক্ষক নূরুল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গড়িমসি করে নিয়োগ প্রক্রিয়া বৈধ হয়েছে বলে, দাবি করেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি আজহারুল ইসলাম রাজা পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ্ এর সাথে কথা বললে, তিনি জানান, সাবেক প্রধান শিক্ষক নূরুল আমীন আগের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুনভাবে জাতীয় আজকের প্রত্যাশা এবং দিনাজপুরের একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তথ্যের সত্যতার জন্য পত্রিকার কপি দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। খোঁজ নিয়ে দেখা যায়, ঐ তারিখে দিনাজপুরের জনমত পত্রিকায় অত্র বিদ্যালয়ের কোন বিজ্ঞপ্তি নেই !
সাক্ষাৎকারে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, নিয়োগ পরীক্ষা নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ,কিন্তু তিনি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত রিপোর্টে লিখেছেন, নিয়োগ পরীক্ষা অত্র বিদ্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়োগপ্রাপ্ত ডিজি প্রতিনিধি আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আখতার হোসেনের সাথে কথা বললে, তিনিও জানান, পরীক্ষা নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়েই অনুষ্ঠিত হয়েছে। ডিজি প্রতিনিধি নিয়োগের অফিস আদেশের নির্দেশনা গুলো সঠিকভাবে না মেনে নিজ খেয়াল খুশিমতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। শর্ত অনুযায়ী সকল আবেদন পত্র, বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার মূল কপি সহ যাবতীয় তথ্যাদি তার কাছে থাকার কথা লেখা থাকলেও তিনি কোন তথ্য দেখাতে পারেন নি। পরীক্ষার ফলাফল শীটে উল্লেখ নেই, ইনডেক্স নম্বর ও নিবন্ধন নম্বর। যেখানে মাসুমা রশিদের অভিজ্ঞতা দেখানো হয়, ১৩ বছর কিন্তু বাস্তবে অভিজ্ঞতা ১০ বছর ১১ মাস। ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, নিয়োগ কার্যক্রমে অনিয়ম রয়েছে বলে, সরেজমিনে তদন্তের নির্দেশ দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
অন্যদিকে ঠাকুরগাঁও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আকতার জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে, এখনো আমরা রিপোর্ট ফাইনাল করতে পারিনি। আশা করি অচিরেই এ বিষয়ে সুষ্ঠু সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar