June 3, 2026, 1:09 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

প্রধান উপদেষ্টাকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

স ম জিয়াউর রহমান :

প্রধান উপদেষ্টাকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

 

প্রধান উপদেষ্টাকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। গত ২৯ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এ চিঠি দেন তিনি।

আয়েশা সুলতানা চিঠিতে লিখেছেন,

‘‘মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা নিবেন। আমি নিম্নস্বাক্ষরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আপনার নেতৃত্বাধীন স্কাউট টিম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী।
দেশের বিশেষ পরিস্থিতিতে আপনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথগ্রহণের পর আপনি আইনের শাসন বজায় রাখার এবং দুঃশাসনের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো রাজধানীর পল্টন থানায় ২০২২ সালের ৭ ডিসেম্বরের ঘটনায় একটি হত্যা মামলায় আমার স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে (৮২) অসৎ উদ্দেশ্য নিয়ে মিথ্যা মামলায় আসামি করা হলো। যার নম্বর-৪৮/৪০২। অথচ ২০২২ সালের ৭ ডিসেম্বর তিনি ছিলেন কক্সবাজারে। ওই মামলা গত ২৭ অক্টোবর ডিবি পুলিশ বসুন্ধরার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।
পল্টন থানায় মামলার পর তার বিরুদ্ধে তিন থেকে দশ বছর আগের ঘটনায় মামলা করা হয়েছে বেশিরভাগ মামলাই বিগত কয়েকদিনে হয়েছে যেগুলো বানোয়াট এবং বেশ তাড়াহুড়ো করে দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ থানার মামলা নম্বর-৩, ৬ অক্টোবর, মামলা নম্বর-১৭, তারিখ ৮ অক্টোবর, মীরসরাই থানার মামলা নম্বর-১৮, তারিখ ২৪ অক্টোবর।
গত কয়েক বছর ধরে তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি বছর দুয়েক পূর্বে সিঁড়িতে পড়ে গুরুতর অসুস্থ হলে বঙ্গবন্ধু মেডিকেলে তার বড় হিপ সার্জারি হয়। কিন্তু ত্রুটিপূর্ণ সার্জারি হওয়াতে তিনি কারও সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। গ্রেফতারের সময় তার হুইলচেয়ারটিও সাথে নেওয়া হয়নি। সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের কারণে বেড়ে যাওয়া পারকিনসন রোগ এবং আন্তঃস্থায়ী ফুসফুসের রোগের সাথে চলমান লড়াই যার ফলে তার শ্বাস-প্রশ্বাসের অবস্থা দুর্বল হয়ে পড়ে। তার ভারসাম্যহীনতা এবং পারকিনসনের কারণে তিনি প্রায়শই পড়ে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে তার স্বাস্থ্য পরিচর্যার সাথে জড়িত নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, পালমোনোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্ট তার স্বাস্থ্যের জন্য সমাধান করতে এবং আরও অবনতিরোধ করতে অবিলম্বে চিকিৎসা হস্তক্ষেপের সুপারিশ করেছেন।
প্রস্তাবিত চিকিৎসা পরিকল্পনার মধ্যে রয়েছে- তার হিপ ফ্র্যাকচার সার্জারির সম্ভাব্য প্রত্যাবর্তন, জোরালো শারীরিক থেরাপি, তার পারকিনসন্স রোগের আরও অগ্রগতিরোধ করার জন্য নিউরো মূল্যায়ন এবং তার অন্তর্বর্তী ফুসফুসের রোগের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ। তাছাড়া তিনি ডায়বেটিস, হৃদরোগ, থাইরয়েড, প্রাথমিক ডিমেনশিয়াসহ নানাবিধি শারীরিক জটিলতায় ভুগছেন। আমি এবং উনার সার্বক্ষণিক দুইজন সহকারী উনার ওষুধপত্র, খাওয়াদাওয়া তদারকি করি।
সেই ১৮ বছর বয়সে আমার বিয়ের পর থেকেই অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে বসবাস করছি যখন আমার স্বামী জীবনের ঝুঁকি নিয়ে একজন এমপি হয়েও ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজও ৭৩ বছর বয়সেও এই স্বাধীন বাংলাদেশে ৫৪ বছরের সংগ্রাম ও আত্মত্যাগের পরেও আমি একই ভয় ও উদ্বেগের মধ্যে বসবাস করছি।
তিনি মুক্তিযুদ্ধের সময় শুভপুর ব্রিজ উড়িয়ে দিয়ে আপনার জন্মস্থান চট্টগ্রাম এবং বাসিন্দাদের পাকবাহিনীর গণহত্যা থেকে রক্ষা করেছিলেন, বড় বড় দুঃসাহসিক অভিযান চালিয়ে পাকবাহিনীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। তৎকালীন খুব কম জনপ্রতিনিধি রণাঙ্গনে সম্মুখযুদ্ধ করেছিলেন তিনি হাতেগোনাদের মধ্যে একজন। তিনি সাতবার এমপি ছিলেন, দুবার মন্ত্রী ছিলেন। একাধিকবার প্রতিপক্ষের আক্রমণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন; কিন্তু কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ ছিলেন না। কারও ক্ষতি করেন নাই তিনি। জীবনভর উদারনৈতিক রাজনীতি করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। কিন্তু যখন তিনি জনপ্রতিনিধি তখন তিনি দলমতের ভেদাভেদ করেন নাই।
কর্মজীবনে তিনি দেশ, চট্টগ্রাম, মিরসরাইয়ের মানুষের জন্য কাজ করেছেন। কৃষিজমির টপসয়েল রক্ষা, জলাধার রক্ষা আইন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ, সিঙ্গাপুর, হংকংয়ের আদলে ঊর্ধ্বমুখী ভবনসহ অসংখ্য জনবান্ধব প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন। মিরসরাইতে ৩৩ হাজার একর জায়গায় এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল তার মস্তিষ্কপ্রসূত। যেখানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করা ‘’থ্রি জিরো’ ধারণার মতো বাস্তবায়িত হচ্ছে এটি।
আমার পারিবারিক জীবনে উনাকে আমি ও আমার ছেলেমেয়েরা পাইনি। উনি সবসময় দেশের উন্নয়নে ছুটেছেন। গত ২ বছর ধরে অবসর জীবনে মূলত উনাকে পেয়েছি উনার বার্ধক্যজনিত কারণে। অথচ এই সময়েও আমাকে বন্দি জীবনযাপন করতে হচ্ছে।
১/১১ এর সময় সুযোগ থাকা সত্ত্বেও অনেকের মতো তিনি বিদেশ চলে যাননি এবং তাকে কোনো চার্জশিট ছাড়াই ১৯ মাস আটক রাখা হয়েছিল। বর্তমান উদ্ভুত পরিস্থিতিতেও অনেকের মতো তিনিও বিদেশ চলে যেতে পারতেন। এমনকি দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর ও হামলার একাধিক হুমকির পরেও কিন্তু তিনি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের বাসভবনেই অবস্থান করেছেন।
আপনার নেতৃত্বাধীন সরকার মিথ্যা মামলা, বেআইনি গ্রেফতার হয়রানিকে প্রশয় দেবে না বলে বিশ্বাস করি। এমতাবস্থায় নানান শারীরিক জটিলতায় আক্রান্ত ৮২ বছর বয়স্ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মিথ্যা মামলার জামিনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar