May 26, 2026, 12:55 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠ মন্দিরের সাধুগণ গণসমাবেশের শুভ সূচনা সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবি দ্রত বাস্তবায়নের ডাক

স ম জিয়াউর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠ মন্দিরের সাধুগণ গণসমাবেশের শুভ সূচনা
সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবি দ্রত বাস্তবায়নের ডাক

:

বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের উদ্যোগে গতকাল ৪ অক্টোবর,শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সারাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, দেশত্যাগের হুমকি, সীমান্তে হত্যার বিচার, ধর্ম অবমাননার দায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মুখে উৎসব মণ্ডল কে অমানবিক ও আইনবহির্ভূতভাবে পিটিয়ে হত্যার চেষ্টা, দেবোত্তর সম্পত্তি দখল, রংপুরে কোমলমতি শিক্ষার্থীদের উপর জবরদস্তি এবং চট্টগ্রামে গণেশ প্রতিমার উপর হামলাসহ অন্যায়-অবিচার বন্ধে, ভুক্তভোগীদের সাহায্য ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করণের এবং পূর্ব ঘোষিত অন্তবতীকালীন সরকারের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাদদেশে সনাতনী সম্প্রদায়ের এই বিশাল মহাসমাবেশ হয়েছে। জনসমুদ্রে পরিণত হয়েছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে হিন্দু সম্প্রদায়ের এই গণ সমাবেশ দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এর দাবীতে এই মহাসমাবেশ লোকে লোকারন্য হয়েছে।সমাবেশ থেকে বক্তারা বলেন এক কথা ১ দাবি মানতে হবে ৮ দফা দাবি।সন্ধ্যা পর্যন্ত এই দাবীতে শহীদ মিনারে এবং বিশ্ববিদ্যালয় এর আশেপাশের এলাকায় তিল পরিমাণ জায়গা ছিল না।
গণসমাবেশ এর সূচনালগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শংঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠ-মন্দিরের সাধুগণ মহাসমাবেশ সফল করে।
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে। অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্মল বিশ্বাস, প্রসেনজিৎ কুমার হালদার, রাজেশ নাহা, পিযুষ দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আর্ন্তজাতিক ভাবনামৃত সংঘ, ইস্কন- এর সাধারণ সম্পাদক লীলারাজ ব্রহ্মচারী, চট্টগ্রাম পুঞ্জরিক ধামের অধ্যক্ষ চিনায় কৃষ্ণ দাস, শ্রীমং রবীশ্বানন্দ পুরী মহারাজ, শ্রীমং স্বরুপ দাস বাবাজী মহারাজ, শ্রীমং গোপীনাথ দাস ব্রহ্মচারী, প্রফেসর চন্দন সরকার, সুমন গোস্বামী পুলক।
বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি প্রসেঞ্জিত কুমার হালদার, রনি রাজবংশী, দেবব্রত সরকার, জাগো হিন্দু পরিষদের চট্টগ্রামের টিটু শীল, চট্টগ্রাম দক্ষিণ হিন্দু পরিষদের সাবেক হিন্দু পরিষদের বিকাশ চন্দ্র দাস, নারায়ন গঞ্জ জেলা সভাপতি প্রকৌশলী উত্তম কুমার দাস, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি মনোদীপ মন্ডল, নির্মল বিশ্বাস, প্রদীপ কান্তি দে, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সাজেন কৃষ্ণ বল, বাংলাদেশ সচেতন সনাতনী নাগরিকের এডভোকেট সুশান্ত অধিকারী, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি দিপঙ্কর সিকদার দীপু, মুখপাত্র সাজন কুমার মিশ্র, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশীষ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত অধিকারী, বিশ্ব হিন্দু ফেডারেশনের মহাসচিব সাংবাদিক শ্যামল কান্তি নাগ, সারদাঞ্জলী ফোরামের মহানগর সভাপতি রতন চন্দ্র পাল ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন পাল। মহাসমাবেশে একাত্মতা প্রকাশ করেন জাগো হিন্দু পরিষদ হরিজন ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ, ভক্ত সংঘ সোসাইটি, ভক্ত সংঘ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, সুহৃদ বাংলাদেশ।বক্তারা আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা পুর্নব্যক্ত করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সকল ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সমান অধিকার দাবি করে আট দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকাররের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
পূর্বঘোষিত আট দফা দাবি পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রাবনী সরকার এবং তার যোক্তিকতা তুলে ধরেন। বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় আগামী ২৬ অক্টোবর চট্টগ্রাম লালদিঘি ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন। সমাবেশের সভাপতি আট দফা দাবিসহ আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বারোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশকৃত ০৮ (আট) দফা দাবীসমূহ নিম্নে তুলে ধরা হলো।
১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য “নিরপেক্ষ তদন্ত কমিশন” গঠনের মাধ্যমে
“দ্রুত বিচার ট্রাইব্যুনাল” গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান,
ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
২. অনতিবিলম্বে “সংখ্যালঘু সুরক্ষা আইন” প্রণয়ন করতে হবে।
৩. “সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়” গঠন করতে হবে।
৪. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।
৫. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন” প্রণয়ন এবং “অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ” আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে।
৬. সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে।
৭. “সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড” আধুনিকায়ন করতে হবে।
৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar