May 26, 2026, 7:58 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

ঝিনাইদহ কালীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে নীরব পৌর কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার্স

ঝিনাইদহ কালীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে নীরব পৌর কর্তৃপক্ষ

ঝিনাইদহের কালিগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরমুখী কালিবাড়ি মোড় তেমাথা এবং কালিবাড়ি থেকে থানা রোড অপরদিকে কালিবাড়ি থেকে নলডাঙ্গা এবং হাসপাতাল সড়কের দুপাশের ফুটপাত এবং রাস্তার অনেকটা স্থানজুড়ে দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে । অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করাই সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপর দোকান বসানোর নেপথ্যের কারিগর ছিলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে অভিযোগ করেন বাজারের সাধারণ ব্যাবসায়ীরা। কালিগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমাজ এবং সাধারণ জনগণের প্রতিনিধিরা ইতিপূর্বে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের পেছনে বারবার ধারণা দিয়েও ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে পারেননি।এমনকি গত ২৮ আগস্ট সর্বশেষ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন এখনো লক্ষ করা যাচ্ছে না। ইতিপূর্বে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে না পারার পেছনে উপজেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বরাবরই রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছাকেই দায়ী করেছেন। ১৪ আগস্ট হঠাৎ করে পৌরসভার প্রায় ২০ থেকে ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরকে ফুটপাত এবং রাস্তা ছেড়ে দেওয়ার জন্য ২৪ ঘন্টার মৌখিক নোটিশ দিতে দেখা যায়। এরপর সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে যেয়ে কথা বলেন। সেখানে ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীরা আগামী ১৫ দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে স্থানান্তরিত করলে তারা রাস্তা এবং ফুটপাত ছেড়ে দেবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। ওই ঘটনার পর ২৫ দিন পার হলেও পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। আদৌকি কালিগঞ্জ পৌর এলাকার বাজারের ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত হবে? দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও পৌর কর্তৃপক্ষ কি নীরব থাকবে? এমন অনেক প্রশ্ন পৌরবাসী এবং ব্যবসায়ীদের মনে শংকার জন্ম দিচ্ছে।রাস্তার উপর বসা ডাব বিক্রেতা মোক্তার হোসেন বলেন,আমরা ইউএনও স্যারের সাথে কথা বলে আসিলাম।স্যার পৌর কর্তৃপক্ষকে একটা নির্ধারীত স্থানে আমাদেরকে স্থানন্তরিত করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এরপর পৌরসভা থেকে আর আমাদেরকে কিছু জানায়নি। আমরা গরিব মানুষ, আমাদের অন্যত্র বসার জাইগা না করে যদি উচ্ছেদ করা হয় তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো। কালীগঞ্জ পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইলিশায় রিছিলের মুঠোফোনে বাজারের বিভিন্ন সড়কে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে পূর্বে কি ঘটেছে আমি তা জানি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সাথে আমি এ ব্যাপারে কথা বলব। জনদূর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ফুটপাত এবং রাস্তা দখল মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar