May 18, 2026, 4:10 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকদের দাবি-।।।

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম

মালিকদের দৈনিক জমা ৬৫০/- টাকা সহ ১৪ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী

চট্টগ্রাম মেট্রো এলাকায় চলাচলরত সিএনজি অটোরিক্সা অটোটেম্পু চালকদের পক্ষে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শাখা চট্টগ্রাম মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী আজ ২১ আগস্ট বুধবার বিকাল ৩টায় নগরীর টাইগারপাস মোড়ে সংগঠনের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকরা দীর্ঘদিন বিগত সরকারের আমলে নির্মমভাবে নির্যাতন, নিপীড়ন ও শোষিত হয়েছে। সরকার ও কথিত সিএনজি অটোরিক্সা অটোটেম্পুর মালিকেরা শ্রমিকদের স্বার্থ ক্ষুণœ করে চরম বৈষম্যের সৃষ্টি করেছে। তাদের দাবি আদায়ের কোন পন্থা ছিল না। জাহাঙ্গীর আলম আরও বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন সমাজ বির্নিমাণের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য নিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রতি অবিলম্বে চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকদের ১৪ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি হুশিয়ার করে বলেন, দ্রুত সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিকদের ১৪ দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মালিকদের দৈনিক জমা ৬৫০/- টাকা সহ সংগঠনের উপস্থাপিত ১৪ দফা দাবি গুলো হলো- মালিকদের জন্য সরকার ঘোষিত সিএনজি অটোরিক্সার নির্ধারিত দৈনিক জমার অতিরিক্ত দৈনিক জমা আদায় বন্ধ করতে হবে। মেট্রো এলাকায় অবৈধ (গ্রাম গাড়ি ও প্রাইভেট সিএনজি) সিএনজি অটোরিক্সা ভাড়ায় চলাচল বন্ধ করতে হবে। প্রশাসনিক সকল ধরনের হয়রানি ও শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ফিল্ড টেস্টের মাধ্যমে সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। অনলাইনে লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ করতে হবে। অটোরিক্সা ও অটোটেম্পু চালকদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা না করা পর্যন্ত নো-পার্কিং মামলা দেয়া যাবে না। দারোয়ানির নামে গ্যারেজে গ্যারেজে চাঁদাবাজি বন্ধ করতে হবে। মামলার জরিমানার ক্ষেত্রে সকল ধরনের পরিবহনে জরিমানা সমান এই নীতিমালা পরিবর্তন করে প্রত্যেক সেক্টরের পরিবহনের জন্য আলাদা আলাদা জরিমানার হার নির্ধারণ করতে হবে। অটোটেম্পু মালিকদের জন্য সিএনজি অটোরিক্সার মত দৈনিক জমার পরিমাণ নির্ধারণ করে সরকারী গেজেট প্রকাশ করতে হবে। মেট্রো এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করতে হবে। পরিবহন শ্রমিকদের মামলার জন্য আলাদা বিচারিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করতে হবে। পাঠাও এবং ওভার চালিত মোটরসাইকেল ভাড়ায় চলাচলে আলাদা নীতিমালা করতে হবে। এক গাড়ী দৈনিক দুই চালকের মাধ্যমে পরিচালনায় প্রতি চালকের কাছ থেকে ৫০০/- টাকা হারে দৈনিক জমা নির্ধারণ করতে হবে। এয়ারপোর্ট, রেলষ্টেশন ও অন্যান্য জায়গায় চালকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
সমাবেশে সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শাখা চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি হারুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুল মোতালেব, আমান উল্লাহ, রতন মিয়া, মো. খোরশিদ আলম, হেলাল উদ্দিন, মো. হানিফ, মো. মনির, মো. বাবুল, মো. জাহাঙ্গীর আলম, মো. মফিজ উদ্দীন, মো. মজনু মিয়া, একরামুল হক, আকতার হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে প্রখ্যাত শ্রমিক নেতা মাওলানা মো. জাহাঙ্গীর আলম ও মো. বশির আহমদের নেতৃত্বে একটি র‌্যালী টাইগার পাস মোড় প্রদক্ষিণ করে লালখান বাজার মোড়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar