May 18, 2026, 3:19 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের প্রদীপ প্রজ্বালনে বাধা : ছবি তোলায় দুই সাংবাদিককে মারধর।।।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের প্রদীপ প্রজ্বালনে বাধা : ছবি তোলায় দুই সাংবাদিককে মারধর।।

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিকর্মীদের প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে বাধা দিয়েছেন যুবদলের নেতা-কর্মীরা। গতকাল ১৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড় এলাকার দৈনিক আজাদী গলিতে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সংস্কৃতিকর্মীকে মারধরও করা হয়।
এ ঘটনার ছবি তোলার সময় দৈনিক প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীল ও দৈনিক আমাদের সময় পত্রিকার আলোকচিত্র সাংবাদিক এস এম তামান্নাকে মারধর করা হয়। এ সময় জুয়েল শীলের ক্যামেরার কাচ ভেঙে যায়। এ ছাড়া কেড়ে নেওয়া হয় এস এম তামান্নার মুঠোফোন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলায় নেতৃত্ব দেন যুবদলের কোতোয়ালি থানা শাখার যুগ্ম সম্পাদক এম এ জলিল। তাঁর সঙ্গে যুবদল কর্মী আলাউদ্দিনসহ ১৫ থেকে ২০ জন হামলায় অংশ নেন।
জানতে চাইলে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, এম এ জলিলকে এক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আলাউদ্দিনের ব্যাপারে রাতের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে মোমবাতি প্রজ্বালন করছিলেন সংস্কৃতিকর্মীরা। এ সময় কয়েকজন যুবক লাঠিসোঁটা হাতে গলিতে প্রবেশ করেন। এরপর তাঁরা সংস্কৃতিকর্মীদের মারধর করেন। ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর করা হয়।
সরেজমিনে দেখা যায়, গতকাল ১৫ আগস্ট সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয় ‘চট্টগ্রাম নগরের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা’ ব্যানারে। এতে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজাদী গলিতে মোমবাতি জ্বালিয়ে অবস্থান নেন ৩০ থেকে ৪০জন সংস্কৃতিকর্মী। পরে তাঁরা ‘ও আমার দেশের মাটি’ সংগীত পরিবেশন করেন।
এ সময় কয়েকজন যুবক ‘জয় বাংলা স্লোগান কেন দিচ্ছিস’ প্রশ্ন করে সংস্কৃতিকর্মীদের ওপর তেড়ে আসেন। এ সময় মোমবাতি প্রজ্বালনের কারণ জানতে চেয়ে তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ করলে যুবকেরা তাঁদের মারধরও শুরু করেন।
মারধরের ছবি ধারণ করতে গেলে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয়। এ সময় তাঁর ক্যামেরায় লাঠি দিয়ে আঘাত করেন এক যুবক। আরেক আলোকচিত্র সাংবাদিক এস এম তামান্না ভিডিও ধারণ করতে গেলে তাঁকে মারধর করে মুঠোফোন কেড়ে নেওয়া হয়।
সংস্কৃতিক কর্মীদের একজন বলেন, এটি কোনো দলীয় ব্যানারে কর্মসূচি ছিল না। শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে এ ধরনের হামলা কাম্য নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ায় নিন্দা জানান।
শান্তিপূর্ণ সাংস্কৃতিক কর্মীদের মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে যুবদলের ঘৃণ্যতম হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক স ম জিয়াউর রহমান জানান, আমাদের শান্তিপূর্ণ আয়োজনে যুবদল অতর্কিত হামলা চালায়। তারা শান্তিপূর্ণ আয়োজনে হামলা করে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তিনি কেন্দ্রীয় যুবদলকে এবিষয়ে জরুরি পদক্ষেপ নিতে দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar