June 2, 2026, 11:05 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

 

রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি ১১-০৮-২০২৪ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি এর স্থলাভিষিক্ত হলেন। চবক চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি বিএন ফ্লিট এর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ডিসটিংশনসহ উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের পর ১৯৯০ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন অপারেশনাল এসাইনমেন্টে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
দীর্ঘ ও বহুমুখী চাকুরী জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌসদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীতে তাঁর কর্ম জীবনের অগ্রগতির সাথে সাথে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশীপ বিএনএস বঙ্গবন্ধুসহ বিভিন্ন ধরনের ফ্রন্ট লাইন জাহাজের কমান্ড করেন। এছাড়াও তিনি অগ্রগামী কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লোটিলা কমান্ড করেছেন। ডিরেক্টর পারসোনেল সার্ভিস (ডিপিএস), ডিরেক্টর ব্লু ইকোনমি (অ্যাডহক) এবং ডিরেক্টর নেভাল ট্রেনিং (ডিএনটি) হিসেবে তিনি নৌ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডিইডব্লিউ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সেনা কল্যাণ সংস্থার ডিজিএমআইএস, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার হিসেবে সফল ছিলেন তিনি।
বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশে বিদেশে বেশ কিছু প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন। তিনি জার্মান নেভাল একাডেমি (Crew VI/89) (Marineschule Murik), পিএন কমিউনিকেশন স্কুল (পাকিস্তান), তুর্কী আর্মড ফোর্সেস ওয়ার কলেজ (Harp Akademileri) এবং ইউএস নেভাল কমান্ড কলেজের একজন গ্র্যাজুয়েট। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুরের প্রাক্তন ছাত্র রিয়ার এডমিরাল মনিরুজ্জামান তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যথাক্রমে দুইটি করে মাস্টার্স ও ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছেন। জাতিসংঘের অধীনে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনটি প্রধান বিদ্রোহী গোষ্ঠির নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অসামান্য ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০০৯ সালে ইন্দোনেশিয়ায় বহুজাতিক শান্তিরক্ষী কমান্ড পোস্ট এক্সারসাইজ (GARUDASHIELD) এ অংশ গ্রহণের পর ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় ফ্লিট কমান্ডারদের সম্মেলনে অগ্রগামী কমফ্লোট ওয়েস্ট হিসেবে যোগদান করেন। প্রতিনিধি দলের প্রধান হিসেবে
থাইল্যান্ডের ব্যাংককে 8th IONS Conclave of Chiefs 2023 এবং ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত Pacific Amphibious Leaders Symposium এ যোগ দেন তিনি।
কমফ্লোটে দুর্দান্ত অবদানের জন্য স্বীকৃতি হিসেবে অসাধারন সেবা পদক (ওএসপি) লাভ করেন রিয়ার এডমিরাল এস.এম মনিরুজ্জামান। তিনি কৃতিত্বের সাথে ১২ বছর সী সার্ভিস সম্পন্ন করেন । তিনি তুর্কি, জার্মান, ফরাসী ও ইংরেজি ভাষায় দক্ষ। একজন পাঠ অনুরাগী হিসেবে ‍লিডারশীপ বা নেতৃত্ব তাঁর আগ্রহের বিষয়।
ব্যক্তি জীবনে তিনি মিসেস আইরিন জামান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং মুহতাসিম ইয়াসার ও সারান ইয়াসার- দুই পুত্র সন্তানের গর্বিত জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar