June 3, 2026, 12:44 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নির্মাণের ২ বছরের মাথায় ধসে গেল সাড়ে ৩ কোটি টাকার ব্রিজ !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় উদ্বোধনের ২ বছরের মাথায় ব্রিজের মূল অংশ দেবে (ধসে) গেছে। এমনকি ব্রিজের বিভিন্ন অংশে ধরেছে ফাটল। এতে আতঙ্কে আছেন এলাকাবাসী।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ‘বালিয়াডাঙ্গী (ডাঙ্গী) থেকে হরিণমারী জিসি বায়া আধারদীঘী হাট রাস্তার নহনা নদীর ওপর গত ২০২০-২০২১ অর্থ বছরে ৪৫ মিটার পিসি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের নেমপ্লেটে দেখা যায়, রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( জউজওওচ-২) এর অধীনে ব্রিজটি নির্মাণ করা হয়। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৫শ ৬৩ টাকা। বালিয়াডাঙ্গী এলজিইডির ব্যবস্থাপনায় ব্রিজটির নির্মাণ কাজে ঠিকাদার ছিলেন রংপুর গুপ্তপাড়ার খায়রুল কবির রানা।
ব্রিজটি উদ্বোধন করা হয় ২০২২ সালে।
উদ্বোধনের কিছুদিন যেতে না যেতেই ব্রিজে ধস ও ফাটল দেখা দেওয়ায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এই ব্রিজ দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী, আমজানখোর,বড়পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র উত্তম রাস্তা এটি। নহনা নদীর ব্রিজের পশ্চিমে ইট ভাটা এবং আধারদীঘী হাট, মোড়ল হাট, স্কুল হাট, হরিণমারীহাট ও পাড়িয়া হাটসহ বড় বড় কয়েকটি হাট বাজার থাকায় প্রতিদিন ব্রিজটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে। ডাঙ্গী বাজারের কৃস্ট মোহন সিংহ জানান, এতো অল্প সময়ে ব্রিজ ধসে যাওয়া নিয়ে আমরা আতঙ্কিত। কখন যে দুর্ঘটনা ঘটবে। আমরা ভয়ে আছি। বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারীর রহিম বলেন, ব্রিজের মাঝখানে ধসে যাওয়া স্থানে কয়েকদিন লাল কাপড় দিয়ে রেখেছিল। এখন ঐ লাল কাপড়ও নেই। ধসে যাওয়া জায়গাটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী জানান, ঠিকাদার কেমন কাজ করেছে যে, এতো অল্প সময়ে ব্রিজে ফাটল ও ধসে যাওয়ার ঘটনা ঘটল। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, ব্রিজের কাজটি কেন এমন হলো, এটি আইনশৃঙ্খলা সভা ও উন্নয়ন সভায় তোলা হবে। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিয়াডাঙ্গী উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মমতাজুর রহমান জানান, ব্রিজের জামানতের টাকা ইতোমধ্যে ঠিকাদার ফেরত নিয়ে গেছেন। ব্রিজের মূল অংশে দেবে যাওয়া ও ফাটলের বিষয়ে ঠিকাদারকে জানানো হয়েছে। ঠিকাদার মেরামত করে দিবেন মর্মে জানিয়েছেন। ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, বর্তমানে যে ব্রিজগুলো হচ্ছে, তার স্থায়িত্ব হবে কমপক্ষে ৭৫ বছর। এতো অল্প সময়ে ব্রিজের মূল অংশ কেন ধসে গেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar