June 2, 2026, 9:14 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

কর্ণফুলীতে অর্থ প্রতিমন্ত্রীর পিএস নামধারী রাহুলের সহযোগিতায় হরিলুট

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলীতে অর্থ প্রতিমন্ত্রীর দেওয়া এডিপি বরাদ্দের ৫০ লাখ টাকার কাজ দুই ঠিকাদারি প্রতিষ্ঠান ভাগাভাগি করে নিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দের আওতায় রাস্তার বিভিন্ন প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকার কাজ অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নামধারী রাজিন দাশ রাহুলের সহযোগিতায় দুই ঠিকাদারি প্রতিষ্ঠান ভাগাভাগি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। দরপত্র প্রক্রিয়া না মেনে আরএফকিউ পদ্ধতি দেখিয়ে কাজের আগেই এই টাকা তুলে নেওয়া হয়েছে।

দুই প্রতিষ্ঠানের নামে টাকা তোলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, কর্ণফুলীতে ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ লাখ টাকার এডিপি বরাদ্দ দিয়েছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। আর স্থানীয় সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী এডিপি বরাদ্দ দিয়েছেন ২৫ লাখ টাকার। এডিপি-৩-এর অধীনে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়।

তথ্যমতে আরও জানা যায়, উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এডিপি ফান্ডের অর্থায়নে আরএফকিউ প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকার এই কাজগুলো পেয়েছেন মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজ ও মেসার্স দি কনস্ট্রাকশন ট্রেড। প্রতিষ্ঠান দুটি কর্ণফুলীর বাইরের। মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজের মালিক নির্ঝর বড়ুয়া জয় ও মেসার্স দি কনস্ট্রাকশন ট্রেডের মালিক মো. আলাউদ্দিন।

কর্ণফুলী উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০২৩-২৪ তিনটি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলার রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে অর্থপ্রতিমন্ত্রী এই ৫০ লাখ টাকার বরাদ্দ দিয়েছেন।

৫০ লাখ টাকার ১০ প্রকল্প হলো বড়উঠান ইউনিয়নের (৮নং ওয়ার্ড) সরস্বতী সড়কে বরাদ্দের পরিমাণ ৫ লাখ টাকা, জুলধা ইউনিয়নের (৪নং ওয়ার্ড) আনিস তালুকদার সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা, শিকলবাহা ইউনিয়নের (১ ও ৪ নম্বর ওয়ার্ড) ছুয়ের বাড়ি ও দেওয়ান বিবি সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা, বড়উঠান ইউনিয়নের (৩নং ওয়ার্ড) গুরুন খান সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা, বড়উঠান ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) আনোয়ার আলী সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা ও শিকলবাহা ইউনিয়নের (৬নং ওয়ার্ড) ইসহাক মেম্বার বাডড়ি সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা। এই ৬টি প্রকল্পে ৩০ লাখ টাকার কাজ পেয়েছেন মেসার্স দি কনস্ট্রাকশন ট্রেডের মালিক মো. আলাউদ্দিন। অপর প্রকল্প চরপাথরঘাটা ইউনিয়নের (৪ ও ৫নং ওয়ার্ড) হাজি আলিম উদ্দিন সড়কে বরাদ্দের পরিমাণ ৬ লাখ টাকা, চরলক্ষ্যা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) জাগির মেম্বার সড়কে বরাদ্দ ৫ লাখ টাকা, চরপাথরঘাটা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) সারদা আলম সড়কে ৪ লাখ টাকা ও আরও একটি প্রকল্পে ৫ লাখ টাকাসহ এই ৪টি প্রকল্পে ২০ লাখ টাকার কাজ পেয়েছেন মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজের মালিক নির্ঝর বড়ুয়া জয়। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১০টি প্রকল্পে অর্থ প্রতিমন্ত্রীর দেওয়া ৫০ লাখ টাকার কাজ ভাগ করে নিয়েছেন। যদিও কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ঠিকাদারকে একইসঙ্গে একাধিক প্রকল্পের কাজ দেওয়া যাবে না।

কর্ণফুলী উপজেলা এলজিইডি প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হয় অর্থ প্রতিমন্ত্রীর দেওয়া ৫০ লাখ টাকার এডিপি বরাদ্দে কিভাবে শুধুমাত্র দুই ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ পেলেন? জবাবে প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘অর্থবছরের শেষ হওয়ার কারণে জুনে বিলটি পে-অর্ডার করার জন্য দুটি লাইসেন্স ব্যবহার করে কাজ সম্পাদনের স্বার্থে টাকা তোলা হয়েছে। স্থানীয় লোকজনই কাজগুলো করবেন। ওই লাইসেন্সের স্বত্তাধীকারীরা কেউ কাজ করবে না। সেটা আমি নিশ্চিত করব।’

মেসার্স প্রত্যাশা এন্টারপ্রাইজের মালিক নির্ঝর বড়ুয়া জয়কে প্রশ্ন করা হয়—কর্ণফুলী উপজেলার কোনো টেন্ডারে তিনি অংশগ্রহণ করেছে কিনা? জবাবে জয় বলেন, ‘আমি সরাসরি কোনো টেন্ডারে অংশগ্রহণ করিনি। শামীম ভাই লাইসেন্স চেয়েছেন রাহুল দাদাকে দেওয়ার জন্য, তাই ওনাকে আমি দিয়েছিলাম। উনি রাহুল দাদাকে দিয়েছেন। আপনারা রাহুল দাদার সাথে কথা বলুন।’

পরে, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির একান্ত সচিব পরিচয় প্রদানকারী রাজিন দাশ রাহুলকে (প্রকাশ আর.ডি রাহুল) বিস্তারিত জানানো হলে তিনি বলেন, এসব প্রকল্পের বিষয়ে তিনি কিছুই জানেন না, একটি চক্র ওনার নাম বিক্রি করে ৫০ লাখ টাকার কাজ ভাগাভাগি করে নিয়েছে।
অপরদিকে, নগরীর সিটি কর্পোরেশন ও সিডিএর মতো বড় হাউসে কাজ করা দুটি লাইসেন্স কিভাবে কর্ণফুলী উপজেলা প্রকৌশল অফিসের প্রকল্প নিয়ে গেলেন জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান বা লাইসেন্স কোনো ব্যাপার না। স্থানীয়ভাবে কাজটি যে করবে তাকেই বিল দেওয়া হবে। জুনের শেষ দিকের বিষয় ছিলো তাই আমরা সবার সাথে যোগাযোগ করতে পারিনি।’

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে কল করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির মুঠোফোনে ফোন করেও সংযোগ না পাওয়ায় হোয়াটসঅ্যাপে বিষয়টি জানানো হয়েছে। তবে তিনি কোনো মন্তব্য করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar