June 3, 2026, 11:41 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

শৈলকুপায় সামাজিক দ্বন্দে ২৫ বিঘা জমির ফসল কেটে দিল দুর্বৃত্তরা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দে আনুমানিক ২৫ বিঘা জমির ১৫ হাজার কলাগাছসহ কয়েক বিঘা জমির মরিচ গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ২নং মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে। এ ঘটনায় যোগীপাড়া গ্রামের ১৬ কৃষকের আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চাষিরা জানান। এ ঘটনায় থানায় কোন অভিযোগ না আসলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে শৈলকুপা থানা পুলিশ জানায়। এলাকাবাসিদের সূত্রে জানা যায় দীর্ঘদিন যোগীপাড়া গ্রামে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিয়ার মন্ডলের মধ্যে বিরোধ চলে আসছে। গত কয়েকদিন আগেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ফসল নষ্টের ঘটনা ঘটে। এ সমস্ত সামাজিক দ্বন্দের জেরে শুক্রবার রাতের আধারে যোগীপাড়া গ্রামের রেজাউল ইসলাম, শাহিনুর, মাজেদ মন্ডল, ফজলু রহমান, আব্দুল মান্নান, মন্টু বিশ্বাস, লতিফ মন্ডল, ফারুক হোসেন, আমোদ আলী, রাতুল, হাফিজুর রহমান সহ ১৬ চাষির আনুমানিক ২৫ বিঘা জমির ১৫ হাজার কলাগাছ সহ, মরিচ গাছ কচুক্ষেত কেটে নষ্ট করেছে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্থ চাষি রেজাউল ইসলাম জানান, তিনি গ্রাম্য সামাজিকতায় আব্দুল হান্নানের সমর্থক। বেশ কিছুদিন যোগীপাড়া গ্রামে মতিয়ার মন্ডল ও আব্দুল হান্নান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মতিয়ার মন্ডলের সমর্থকরা হান্নান মন্ডলের ১৬ সমর্থকের মাঠের ২৫ বিঘা জমির আনুমানিক ১৫ হাজার কলাগাছ সহ মরিচ ও কচুক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করেছে। এ ক্ষতির মধ্যে তার ২ বিঘা জমির কলাগাছ ও ১ বিঘা জমির মরিচ গাছ রয়েছে। ফসল নষ্টের এ ঘটনায় যোগীপাড়া গ্রামের মাঠে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে চাষিদের। যোগীপাড়া গ্রামের ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান জানান, রাতের আধারে কে বা কাহারা আমার ২ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেল। শেষ সম্বলও চলে গেল। আমি এর সুষ্ঠু বিচার চাই। যুগীপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক শাহীন আলম জানান, ধারদেনা করে গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে করেছিলেন কলার আবাদ। দু’দিন আগেও কলাক্ষেতে সার দিয়েছেন তিনি। কিছুদিনের মধ্যেই কলা গাছে কাঁদি আসতে শুরু করতো। কিন্তু রাতের আঁধারে তার জমির পুরো গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। সেই সাথে নষ্ট করে দিয়েছে মরিচের ক্ষেতও। ফসল নষ্ট হওয়ায় এখন দিশেহারা কৃষক শাহীন। এঘটনায় আব্দুল হান্নান জানান সামাজিক দ্বন্দে মতিয়ার মন্ডলের সমর্থকরা তার সমর্থকদের আনুমানিক ২৫ বিঘা জমির কালাগাছ সহ মরিচ ও কচুক্ষেতের ফসল কেটে নষ্ট করেছে। ফসল কাটার অভিযোগ নিয়ে মতিয়ার মন্ডল বলেন, কিছুদিন আগে সামজিক দ্বন্দে আব্দুল হান্নানের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে ও মাঠের ফসল নষ্ট করে। এবারও তারাই সামাজিক দ্বন্দ ভিন্নখাতে প্রবাহিত করতে নিজেদের ফসল নিজেরাই নষ্ট করে তার সমর্থকদের উপর দোষ চাপাচ্ছে। ফসল নষ্টের ঘটনায় শৈলকুপা থানার ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম বলেন যোগীপাড়া গ্রামে মাঠের ফসল নষ্টের ঘটনাটি তারা জানতে পেরেছেন। তবে ক্ষতিগ্রস্থ্য কোন চাষি এখন ও পর্যন্ত কোন অভিযোগ করেননি। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar