June 3, 2026, 10:45 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

খেলার মাঠ উদ্ধারে ৪৮ঘন্টার আল্টিমেটাম দিলেন কমিশনার কামাল হোসেন

মোঃ শাওন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:

দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে হবে।

এমন একটি বিষয় উঠে এসেছে বেনাপোল চেকপোষ্টে বেনাপোল-যশোর মহাসড়কে “মানববন্ধন” কর্মসূচির মাধ্যমে। খেলার মাঠের দাবীতে বেনাপোল পৌরসভার সীমান্তবর্তী ওয়ার্ড ৯নং ওয়ার্ডবাসী এ “মানববন্ধন” কর্মসূচি’র আয়োজন করে। এতে নেতৃত্ব দেন ৯নং ওয়ার্ড কমিশনার-মো.কামাল হোসেন।

প্রায় ১কিলোমিটার ব্যাপি এই মানববন্ধনে এলাকার শতশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন-
সুলতান আহম্মেদ বাবু(১নং ওয়ার্ড কমিশনার),গিয়াস মেম্বর,আশাদুজ্জামান আশা(ব্যবসায়ী), ইদ্রিস আলী ইদু(ব্যবসায়ী) ইয়াকুব আলী(ব্যবসায়ী),জাফর হোসেন,আরমান হোসেন,শামীম হোসেন, গণেশ, মাষ্টার মহিদুল, শামীম,জামাল,আরমান, পলাশ হোসেন, সোবহান,বি এম কবির,জুলু,রওশোন,নকী মোল্লা সহ ৯নং ওয়ার্ডবাসী।

জনস্রোতের এই মানববন্ধনে অংশ নেওয়া এলাকার মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কমিশনার কামাল হোসেন বলেন-
“সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি যুবকদেরকে খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে, তেমনি মনও ভালো থাকে।
খেলাধুলা মানুষের মনকে সজীব করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে এলাকায় খেলার মাঠ একটি প্রয়োজনীয় বিষয়”।

“আমার ওয়ার্ডে স্থলবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক চেকপোষ্ট অবস্থিত। বিনোদন এবং খেলাধুলার জন্য ব্যবহৃত প্রায় ১৫ বিঘা জমির উপর বেনাপোল পৌর কর্তৃপক্ষ জোরপূর্বক পৌর বাসটার্মিনাল নির্মান করে। ২০১৩ সালের ২৩ আগষ্ট নির্মিত টার্মিনালটি উদ্বোধণ ঘোষনা করেন তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী মোঃ শাজাহান খান। ক্রিকেট,ফুটবলের পাশাপাশি গ্রামের বিভিন্ন ঐতিহ্যের খেলাধুলা মাঠটিতে অনুষ্ঠিত হতো,দুর-দুরান্ত থেকে আসা এ সব খেলায় অংশ নিতেন দেশের নামি-দামী খেলোয়াড়রা। আর এসব খেলাধুলা উপভোগ করতেন এলাকার মানুষ সহ যাত্রাপথে অপেক্ষায় থাকা পাসপোর্ট যাত্রী সকল”।

“দীঘ ১০টি বছর খেলার মাঠের অভাবে ৯নং ওয়ার্ডের বেশকিছু নামি-দামী ক্রিকেট এবং ফুটবল খেলয়াড় আজ নিয়মিত অনুশীলণে অনাগ্রহী হয়ে পড়েছে,পাশাপাশি খেলাপ্রেমী মানুষ বঞ্চিত হচ্ছেন বিনোদন থেকে। অনুরোধ জানিয়ে বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বেনাপোল পৌরকর্তৃপক্ষ,শার্শা উপজেলা প্রশাসন এবং মান্যবর সাংসদ শেখ আফিল উদ্দিন এর হস্তক্ষেপ কামনা করে,মাদকমুক্ত এবং উত্তম সমাজ গঠনে ৯নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, এটিই প্রত্যাশা করি”।

আল্টিমেটামে কাজ না হলে পরবর্তীতে বৃহৎ কর্মর্সূচি’র ঘোষণা দেওয়া হবে বলে কমিশনার কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar