May 18, 2026, 3:09 pm
শিরোনামঃ
সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’ — এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কুমিল্লা মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ ১ জনকে কারাদণ্ড কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মাদকে জিরো টলারেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না_ এমপি মনজুরুল ইসলাম মঞ্জু. কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লু রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক ফারাক্কা দিবস: নদী রক্ষা ও ন্যায্য পানিবণ্টনের সংগ্রাম। কুমিল্লা নিউ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফুলবাড়ীতে ১৯ হাজার ৬ শত টাকা মূল্যের ভারতীয় ইস্কফ সিরাপ আটক। শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না- এড আতিকুর রহমান মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কচুয়া বাজারের মাছ বিক্রেতা মোঃ আঃ রহমান -আপনাদের সহায়তা প্রয়োজন কাজ না পেয়ে উত্তেজিত ঠিকাদার প্রবাস জীবনের কষ্টে উপার্জিত কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে অন্যত্র বিয়ে বসার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে কোরবানির গুরুত্ব ও ফজিলত! ফেনীতে মাদকের হাটে যৌথ অভিযান: ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, জনমনে প্রশ্ন গোপালগঞ্জের “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” -এর শুভ উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড। নোবিপ্রবিতে নতুন যুগের প্রত্যাশা, ভিসি হলেন ঢাবির অধ্যাপক কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশ কর্মকর্তার শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মাদক নিয়ে আলোচনা
Notice :

নওগাঁয় ফুল মোহাম্মদের নগদ একাউন্ট থেকে বয়স্ক ভাতার ১৮০০ ট্যাকা মেরে দিসে দোকানদার সুমন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফুল মোহাম্মদ দম্পতি। ঘর-বাড়ির অবস্থা দেখলেই অনুমান করা যায় তাঁদের জীবন জীবিকার মান কেমন, অর্থনৈতিক স্বচ্ছলতা কেমন হতে পারে। সরকারি সুবিধাভোগীর আওতায় তিনি বয়স্ক ভাতা পান। মোবাইলের নগদ এ্যাকাউন্টের টাকা তুলতে গিয়েছিল আলহেরা টেলিকম নামক নগদ এজেন্টের দোকানে। অভিযোগ সুকৌশলে তার ভাতার টাকা মেরে দিয়েছে সেই দোকানের মালিক জুয়েল আরমানের ভাই সুমন হোসেন। এক মাস যাবৎ এর কোন প্রতিকার না পেয়ে অবশেষে গত ২৬ জুন সমাজসেবা অফিসসহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেন। এরপর টনক নড়ে উঠে প্রমাসনসহ সকলের। গত ২৯ ও ৩০ জুন এলাকায় সরেজমিনে গেলে স্থানীয়রা গত ২৮ মে’র দুটি ট্রানজেকশনে দেখিয়ে বলেন, বিকেল ৫টা ১৮ মিনিটে ১ম বার ফুল মোহাম্মদের নগদ আকাউন্ট থেকে আলহেরার নগদের উদ্দোক্তার নাম্বারে ১৮১৪ টাকা ১৯ পয়সা ক্যাশ আউট করা হয়েছে এবং পরে ৫টা ১৯মিনিটে একই নাম্বারে ১৮০০টাকা ক্যাশ আউট করা হয়। কিন্তু সুমন ১৮০০টাকা ভাতাভোগীর হাতে দেন এবং বাঁকি ১৮১৪ টাকা ১৯ পয়সা সুমন কৌশলে আতর্সাৎ করেন। এদিকে ১৮১৪ টাকা ১৯ পয়সা ক্যাশ আউট করা নিয়ে সুমনের ইচ্ছাকৃতভাবে প্রতারণা বলে মনে করছেন তারা। ফুল মোহাম্মদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায় দরজার সামনে বসে আছেন প্রতিবন্ধী স্ত্রী শরিফা। তিনিও সরকারি সুবিধাভোগীর আওতায় প্রতিবন্ধী ভাতা পান। তিনি জানালেন, শেখ হাসিনা টাকা দেয়। ওই সুমন সেই টাকা দেওয়ার সময় খরচ কেটে নেয়। অভিযোগে জানা যায়, গত ২৮ মে আলহেরা কসমেটিক্স ও আলহেরা টেলিকম নামক নগদ এজেন্ট এর দোকানে ভাতার টাকা উঠাতে যায় ভূক্তভোগী ফুল মোহাম্মদ। সুমন একবারের ভাতার টাকা বের করে দেন ভাতাভোগীকে। কিন্তু দুই বারের প্রাপ্য ভাতার টাকা তার মোবাইলের নগদ এ্যাকাউন্টে জমা ছিল। জানতে গেলে সুমন সেই টাকার কোনো খোঁজ নেই বলে সাফ জানিয়ে দেন। এরপর ভূক্তভোগী বিভিন্ন মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহ করে সুমনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। এছাড়া তাদের এমন কর্মকান্ডের কারণে নগদ লেনদেন বন্ধ ছিল। তারপরও সুদরায়নি তারা। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক বিচার হওয়া উচিত।
ফুল মোহাম্মদ বলেন, সুমনের কাছে গেলে সে আমাকে ১৮০০টাকা ধরিয়ে দেয়। কিন্তু আমার মোবাইলে দুই বার ভাতার টাকা এসেছে। তিনি বলেন, বাপো হামার ভাতার ট্যাকা মেরে দিসে দোকানদার। হ্যামি গরীব মানুষ বাপু। হামার সাথে সুমন এমনডা করলো ক্যানো? হ্যামি হামার ভাতার ট্যাকা ফেরত চাই!
আলহেরা মোবাইল টেলিকমে কথা হয় সুমনের সাথে। ভিডিও বক্তব্য দিতে রাজিনা। এক পর্যায়ে গর্বের সহিত জানালেন আমি এই সেক্টরে খুব দক্ষ। কারো পিন কোডের সমস্যা হলে আমার কাছেই আসে। ফুল মোহাম্মদের আগের টাকা ছিল, সেটা আমার জানা ছিলনা। আমি ইচ্ছে করে করিনি, কোনো কারণে হয়তো আমার ভুল হয়েছে। এদিকে এই প্রতিবেদক তার দোকানে অবস্থাকালে একব্যক্তি আসলেন তার মেয়ের উপবৃত্তির টাকা উঠাতে। মোবাইলটা দিয়ে দিলেন সুমনের হাতে। কোনো কিছু না বলাতেই কিছু টাকা বের করে দিলেন। একইভাবে ভিডিও বক্তব্য দিতে রাজি না জুয়েল আরমান। তবে তিনি একসময় স্বীকার করলেন পিন না দেওয়া এটা একটা ব্যবসায়িক কৌশল। কারণ পিন না দিলে এই দোকানেই আসবে তারা। এছাড়া এটা একটা অনাকাঙ্খিত ঘটনা বলে জানালেন তিনি। এবং বিষয়টি নিয়ে কিছু করার দরকার নেই বলে অনুরোধ করেন । ১৮০০ টাকার জায়গায় ১৮১৪ টাকা ১৯ পয়সা কিভাবে ক্যাশআউট হয় এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। বিষয়টি বারবার এড়িয়ে গেলেন।  
স্থানীয়রা জানান, সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পরপরই পানের দোকান থেকে জুয়েলের অর্থ সম্পদ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে সর্বত্র! তাদের ধারণা বছরের পর বছর এই ভাবে প্রতারণা করে সে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
স্থানীয় জনি নামের এক নারী জানালেন, তাদের আগে ছিল পানের দোকান। এখন কোটি টাকার মালিক হয়ে গেছে। ব্যবসায়ী শামিম জানালেন,  বহুদিন থেকে তার বিরুদ্ধে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগ শুনছিলাম। কিন্তু সঠিক কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এবার প্রমাণ পাওয়া গেছে। যেটা সে সুকৌশলে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। আরেক ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী হতদরিদ্রদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করে নগদ এ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে। আর সহজ সরল ওই সব হতদরিদ্রদের পিন কোড নিজের কাছে রেখে বছরের পর বছর কৌশলে টাকা আত্মসাৎ করছে। মেসেজ ডিলিট করে দেওয়া ও পিন নং না দেওয়া তাদের অভ্যেসে পরিণত হয়েছে।
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন মুঠোফোনে বলেন, তাদের বিরুদ্ধে এর আগেও মৌখিক অনেক অভিযোগ ছিল, কিন্তু প্রমাণ ছিলনা। এবার প্রমাণ পাওয়া গিয়েছে। আর সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হওয়া উচিত বলে তিনিও মন্তব্য করেন।
উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ মুঠোফোনে বলেন, ভাতাভোগী ফুল মোহাম্মদের অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে আমরা প্রাথমিকভাবে তার সত্যতা পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেয়েছি। তিনি বলেন, এরকম হতদরিদ্রদের টাকা যারা মেরে দেয়, তাদের বিচার হওয়া উচিত। আমরা বিষয়টি নগদকে জানিয়েছি, এখন তারা পদক্ষেপ নিবেন।
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar