May 25, 2026, 3:32 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

এনজিও’র প্রতারণার ফাঁদে ৪ পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) নামক একটি এনজিও’র প্রতারণার ফাঁদে পড়ে দু:সহ জীবনযাপন করছেন কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ৪ টি অসহায় পরিবার। নিরীহ ওই পরিবারগুলো এনজিওটির ফাঁদ থেকে রক্ষা পেতে প্রশাসনের আশু সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২২ জুন) বেলা ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে ভুক্তভোগী ৪ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বানিয়াপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফিরোজা পারভীন জানান, আমরা প্রায় ১০ বছর যাবত এনজিএফ এর অগ্রসর ঋণ কর্মসূচীর আওতায় আমাদের বাড়িতে একটি কেন্দ্রে সদস্য হিসেবে যুক্ত হই। দীর্ঘ কয়েক বছর যথানিয়মে এনজিওটি কার্যক্রম পরিচালনা করায় আমরা তাদের প্রতি আস্থাশীল হয়ে সঞ্চয় এবং ঋণগ্রহণ করে লেনদেন করতে থাকি। কয়েকদফা ঋণ গ্রহণ ও পরিশোধের পর সর্বশেষ ২৮/০২/২৩ তরিখে তিনি ( ফিরোজা পারভীন ) ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন যা ২৪ কিস্তিতে ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকা পরিশোধের কথা ছিল। ৮ কিস্তি পরিশোধের পর অবশিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধের নিমিত্তে ওই কেন্দ্রের মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুরের নিকট জানালে তিনি এককালিন পরিশোধের ক্ষেত্রে ১ লক্ষ ৭৮ হাজার ৫শ’ টাকা দিতে হবে বলে হিসাব পেশ করেন। সে অনুযায়ী একটি গাভী বিক্রি করে ও আত্মীয় স্বজনের নিকট থেকে সহযোগিতা নিয়ে এনজিএফ এর কৃষ্ণনগর শাখা অফিসে যেয়ে ঋণের অবশিষ্ট ১ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা পরিশোধ করি। এরপর ঋণের ফাইলে থাকা ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প, কৃষ্ণনগর ফাস্ট সিকিউরিটি ব্যাংকের হিসাবের চেক এবং জামিনদার হিসেবে স্বামীর ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার চেক ফেরত চাইলে শাখার ম্যানেজার আকবার হোসেন শাখায় অডিট চলছে জানিয়ে ওইদিন বিকেলে স্ট্যাম্প ও চেক পৌছে দেবেন বলে আশ্বাস দেন।

ম্যানেজারের কথা অনুযায়ী বাড়িতে আসার পর বিকেলে ডকুমেন্টস ফেরত না দেয়ায় বারবার কৃষ্ণনগর শাখায় যেয়ে সেগুলো ফেরত চান তিনি। কিন্তু ফাইলের কাগজপত্র ফেরত না দিয়ে উল্টো সঞ্চয় হিসেবে জমা থাকা ২৮ হাজার ৮২ টাকা থেকে ২৬ হাজার ৫০ টাকা তঞ্চকতার মাধ্যমে তারা উত্তোলন করে নিয়েছেন। একপর্যায়ে মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুর শাখা থেকে ছুটি নিয়ে চলে যান এবং শাখার ম্যানেজার বিভিন্ন অজুহাত দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এনজিএফ’র পরিচালক লুৎফর রহমানের কাছে গেলে তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু ১ মাস অতিবাহিত হলেও তিনি বিষয়টি সমাধান করেননি। উল্টো এনজিওর কাছে থাকা চেক ডিজঅনার করে ফিরোজা পারভীনের বিরুদ্ধে তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, বানিয়াপাড়া গ্রামের ফিরোজ মোড়লের স্ত্রী সেলিনা পারভীন ঋণ হিসেবে ৯০ হাজার টাকা গ্রহণ করেন যা ২৪ কিস্তিতে পরিশোধের কথা ছিল। ৬টি কিস্তি পরিশোধের পর সম্পূর্ণ টাকা এককালীন দেয়ার কথা বললে ৬২ হাজার ৬শ’ টাকা দিতে হবে বলে মাঠকর্মী মোকাররম হোসেন তৈয়েবুর জানায়। সে অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়। কিন্তু সেলিনা পারভীনেরও ডকুমেন্টস ফেরত না দিয়ে এখন আবারও ৬৮ হাজার টাকা দাবি করা হচ্ছে। সেলিনা পারভীনের সঞ্চয়ের ১৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অবৈধ পন্থায় উত্তোলণ করা হয়েছে। আবার ৬৮ হাজার টাকা না দিলে মামলা করবে বলে হুমকি দিচ্ছেন এনজিওর ম্যানেজার ও নতুন মাঠকর্মী আব্দুল জলিল।

এছাড়া বানিয়াপাড়া গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী ছখিনা খাতুনের সঞ্চয় ছিল ১২ হাজার টাকা। তিনি এনজিও থেকে ঋণ না নিলেও তার নামে মাঠকর্মী ও ম্যানেজার যোগসাজশে ৩০ হাজার টাকা ঋণ তুলে নিজেরা নিয়েছেন। বিষয়টি জানতে পেরে ম্যানেজারকে জানালে সঞ্চয়কৃত টাকা ফেরত দেয়ার পরিবর্তে উল্টো তঞ্চকতার মাধ্যমে ছখিনা খাতুনের নামে তুলে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে হবে হুমকি দিচ্ছেন ম্যানেজার আকবার হোসেন।

বানিয়াপাড়া গ্রামের সোহরাব মোড়লের মেয়ে ফতেমা সোহরাব ১৫ হাজার টাকা মৌসুমী ঋণ গ্রহণ করেন যা ৬ মাস মেয়াদ শেষে এককালীন ১৭ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ওই কেন্দ্রের সদস্য জেসমিন সুলতানার নামে ঋণটি পুনরায় দেখানো হচ্ছে। ঋণ না নিয়েও বানিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন সুলতানা চরম বিপাকে পড়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ফিরোজা পারভীন, সেলিনা পারভীন, ছকিনা খাতুন, ফতেমা সোহরাবসহ তাদের পরিবারের সদস্যরা নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এর প্রতারণা থেকে রক্ষা এবং যথাযথ ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar