ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান
:
ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।
গত শনিবার বিকালে রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের উদ্যোগে সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা এক শীর্ষক আলোচনা সভা ও দুইশতটি কলেজের মধ্য থেকে সেরা অধ্যক্ষ ও সেরা কলেজ সংবর্ধনা ২০২৪ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেরা অধ্যক্ষ হিসেবে ওয়াদুদুর রহমানকে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও প্রজাপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি জেসমিন নূর প্রিয়াংকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী (সিআইপি)।
এর আগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখৃত। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল আহসান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন তাজুল ইসলাম নজরুল প্রমুখ। ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড এ সম্মাননা প্রাপ্তি হওয়ায় গতকাল রোববার সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারী, ছাত্র-ছাত্রীরাসহ সর্বমহলের পক্ষ হইতে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।