June 2, 2026, 11:46 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

মির্জাগঞ্জে জুয়েল এর নির্বাচনী ইশতেহার ঘোষনা।

মো:শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

মো:শফিকুল ইসলাম
পটুয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া মার্কার প্রার্থী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার ( ৬ জুন) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

এ সময় লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম জুয়েল বলেন,
“মির্জাগঞ্জ উপজেলা আমাদের গর্বিত আবাস, মির্জাগঞ্জ উপজেলাকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে নতুন ধারা প্রতিষ্ঠায় হিংসা, বিদ্বেষ ও হীন ষড়যন্ত্রকে বিদায় দিয়ে সম্মান, সৌহার্দ্য ও সহনশীলতার মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় নিয়ে ঘোষিত নির্বাচনী ইশতেহারের সবকটি অঙ্গিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন,
“আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার জবাবদিহিতার নতুন ধারায় উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনা করব। ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে নিবিড় সম্পর্কের মাধ্যমে উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধিদের সহয়তা করব।”

জুয়েল বলেন,
“মাদক নির্মুলে খেলাধুলাকে উৎসাহিত করতে যুব-তরুণদের সকল ধরনের সহযোগিতা প্রদান ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করব। উপজেলা পর্যায়ে সরকারের সকল দপ্তরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্কের মাধ্যমে উপজেলাবাসীর চাহিদা নিরুপনপূর্বক সরকারি সহয়তার সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করব। অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার সকল প্রকল্প চিহ্নিত করন ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং সরকার প্রদত্ত সকল প্রকার সহয়তা শতভাগ স্বচ্ছতার সাথে বন্টন নিশ্চিত করবো।”

প্রার্থী আরো বলেন,
“উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। স্বাস্থ্য সেবা ও চিকিৎসার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করব। সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ধর্মীয় ও সামাজিকভাবে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সংযুক্ত করে স্বচ্ছ নিষ্পত্তি সম্পন্ন করব।”

তিনি বলেন,
“কর্মমুখী নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবো। বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রান্তিক পর্যায়ে সকল সমবায় সমিতি ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জনকল্যাণকর কাজে সহযোগিতা প্রদান করব। উপজেলা পরিষদ কার্যক্রমে প্রভাব বিস্তারকারী দালাল চক্রকে নিবৃত করে সম্পূর্ণ গণমূখী কল্যাণকর ধারা বাস্তবায়ন করব।”

সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং নির্মূলে প্রশাসনের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আন্ত: ইউনিয়ন সংযোগকারী রাস্তা, ব্রিজ, পুল, কালভার্ট নির্মাণ ও মেরামত করে জনগণের যাতায়াত ব্যবস্থার উন্নতি করা। উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলার বিষয় পর্যালোচনা করে নিয়মিতভাবে প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রেরণ করা।

দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কাজের সমন্বয়, উপজেলার ত্রাণ ও পূনর্বাসন কাজ সঠিকভাবে পর্যালোচনা করা। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়নসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা। কৃষি ক্ষেত্রে ফলন বৃদ্ধির জন্য উন্নতমানের কৃষি যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকের ন্যায্য মূল্য আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এছাড়া নদী উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। সাধারণ জনগণের সম্মুখে উপজেলা পরিষদের বাজেট উপস্থাপন করা। উপজেলা পরিষদের আওতাধীন হাট-বাজার, খেয়া ও অন্যান্য ইজারার ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উত্থাপিত অনিয়মের অভিযোগ দূর করে জনকল্যাণের ধারা নিশ্চিত করা।

গ্রাম পর্যায়ে সুপেয় পানি সরবরাহে ঘাটতি রয়েছে এইরূপ এলাকায় পর্যাপ্ত পরিমাণ গভীর নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। মেধাবী ও দারিদ্র শিক্ষার্থীদের আর্থিক ও প্রযুক্তিগত সহয়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দুস্থ ও গরীব রোগীদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা গ্রহণ করা। অবৈধভাবে জমি দখল নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। উপজেলা শহরে পানি নিষ্কাশনের জন্য উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা চালু করা। বাজার বাসস্ট্যান্ডসহ উপযুক্ত স্থানে পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করাসহ ইশতেহারে ৩০ দফা উল্লেখ করেন তিনি।

এসময় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দসহ ঘোড়া মার্কার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মির্জাগঞ্জ উপজেলায় ২৯মে নির্বাচনের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচন কমিশন ৯ জুন ভোটের তারিখ নির্ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar