June 3, 2026, 2:15 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপি কমপ্লেক্স ভবন ৬২ বছরেও নির্মাণ হয়নি \ সেবা প্রদান ব্যাহত

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউপি কমপ্লেক্স ভবন ৬২ বছরেও নির্মাণ হয়নি \ সেবা প্রদান ব্যাহত

 

৬২ বছরেও নির্মাণ করা হয়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সেবা প্রদান। ১৫ বছর ধরে সচিবের পদ শূণ্য থাকায় ৪০ হাজার ভোটারসহ প্রায় দুই লক্ষাধিক মানুষের সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে একতলা বিশিষ্ট ভবনের একটি কক্ষে। ভবনের পলেস্তরা খসে পড়ছে। ইট-সুরকির দেখা মিলছে। ছাদের রড বিদ্যমান। প্রতিবছরই ঝুঁকিপূর্ণ এ ভবন মেরামত ও সংস্কার করা হয়। কিন্তু কিছুদিন পরেই আবার পূর্বের অবস্থানে ফিরে যায়। পরিষদের সীমানা প্রাচীর নেই। বারান্দায় কুকুর শুয়ে আছে। ছাগল হাঁটাচলা করছে। ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে শফিকুল ইসলাম নামের একজন সচিবকে অপসারণের পর থেকেই পদটি শূণ্য রয়েছে। বর্তমানে এখানে সচিব না থাকায় ভুলতা ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম সপ্তাহে দু’দিন অফিস করেন। তাতে এলাকাবাসী কাঙ্খিত সেবা পায় না বলে অভিযোগ করেছেন। এছাড়া সন্ধ্যা হলে প্রায়ই এখানে মাদকাসক্ত, বখাটে ও জুয়ারিদের আড্ডা বসে। ইউনিয়ন পরিষদটি সবসময়ই থাকে অরক্ষিত।
১৯৬২ সালে একই এলাকার বাসিন্দা রায় মোহনের ছেলে ধীরেন্দ্র নাথ ইউনিয়ন পরিষদের নামে ১৮ শতাংশ জমি দান করেন। একই বছর পূর্ব পাকিস্তান সরকার সেখানে একতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেণ। ঢাকা-সিলেট ও ঢাকা-বাইপাস সড়কের সংযোগস্থলে পরিষদ ভবন থাকায় অবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু নানা প্রতিক‚লতায় সেবা গ্রহণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা রয়েছে। এদের মধ্যে জমির জটিলতায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়নি। এলাকাবাসী পৃথক পৃথক দাবি জানিয়ে আসলেও তারা কোন সুফল পাচ্ছে না।
গোলাকান্দাইল গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পাশে একটি সরকারি পতিত জমি রয়েছে। ওই জমিতে ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ করা হলে জটিলতা নিরসন হয়। দীর্ঘদিন ধরে এখানে ভবন নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। কিন্তু কোন ফল হচ্ছে না। তাতে সেবা পেতে আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, ৬২ বছরের পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে আমাদের অফিস করতে হচ্ছে। জমি যা আছে তাতেই আধুনিক ভবন নির্মাণ করা সম্ভব। শুধু ভবন নির্মাণের আশ্বাস মিলছে। কিন্তু ফল হচ্ছে না।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিগগিরই সকল জটিলতা নিরসন করে ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar