গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন সেলিমুজ্জামান এম,পি ও বাবর এম,পি
গোপালগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।
০৪-০৫-২০২৬ইং তারিখে সিনিয়র সহকারী সচিব নিবিড় রজ্ঞন তালুকদার কর্তৃক স্বাক্ষরিত পত্রে জানা যায়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,আইন,২০০১এর ১৮(১)(ঘ)ধারা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবরকে মাননীয় সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীত করেছেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
রিজেন্ট বোর্ডের নবনির্বাচিত সদস্য সেলিমুজ্জামান সেলিম এম,পি এবং ডা: কে এম বাবর এম,পির দূরদর্শী নেতৃত্ব,শিক্ষাবান্ধব চিন্তা ও উন্নয়নমুখী কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা মনে করেন।