মৌলভীবাজারে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন।
মৌলভীবাজার, ১লা নভেম্বর ২০২৫ : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্য ও শ্লোগান নিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা জনাব, মুশাহিদুর রেজা চৌধুরী।
সভাপতিত্বে ও
মৌলভীবাজার উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,
এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পি পি এম, সেবা পুলিশ সুপার
বক্তব্য দেন গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, অধ্যাক্ষ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজার।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ,
ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, গণমাধ্যম কর্মী দেওয়ান মাসুকুর রহমান প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমবায়ীদের উৎসাহী করতে মৌলভীবাজার ৬ টা সমবায়ী সমিতিকে পুরস্কৃত করেন,
তার মাঝে কৃষি বিত্তিক
বডছড়া পানি ব্যাবস্থপনা সমবায় সমিতি শ্রীমঙ্গল, সেন্ট যোসেফ কো অপারেটিভ এন্ড ক্রেডিট ইউনিয়ন শ্রীমঙ্গল।
আলোকিত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ মৌলভীবাজার।
সপ্নক্ষুদ্র বেবসায়ী সমবায় সমিতি,মৌলভীবাজার। গুড নেই বারস কমলগঞ্জ, মহিলা সমবায় সমিতি।
ড্রীমস আনলিমেটেড বহুমুখী সমবায় সমিতি মৌলভীবাজার তাদের হাতে ক্রেচ তুলে দিয়ে সমবায় সমিতির সমাপ্তি ঘোষনা করেন।