June 2, 2026, 10:11 pm
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

নড়াইল নার্সিং কলেজের অবস্থা আমরা কি এখানে ঝাড়ু দিতে এসেছি, নাকি নার্সিং পড়তে’

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল নার্সিং কলেজের অবস্থা আমরা কি এখানে ঝাড়ু দিতে এসেছি, নাকি নার্সিং পড়তে’ শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়ক, ঝাড়ুদার, কুক মাশালচিও নেই। ক্লাস রুম ঝাড়ু দিতে হয় নিজেদের। এমনকি রান্নার জন্য তরকারিও কাটতে হয়। স্যাররা বলছেন, বাইরে থেকে যারা আসে, তাদের এখন থেকে গেটেও ডিউটি করতে হবে। আমরা কী এখানে ঝাড়ু দিতে বা তরকারি কাটতে এসেছি? নাকি নার্সিং পড়তে এসেছি? কথাগুলো বলছিলেন, নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অঙ্কিতা কুণ্ডু। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল নার্সিং কলেজ শহরের ভওয়াখালী এলাকায় ২ একর ৯০ শতাংশ জমির ওপর ১১ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে দুটি ব্যাচ লেখাপড়া করছে। প্রথম বর্ষে ৪৬ জন এবং দ্বিতীয় বর্ষে ৪৮ জনসহ মোট ৯৪ জন শিক্ষার্থী রয়েছেন কলেজটিতে।
শুরু থেকেই এখানে কোনো প্রকার পদ সৃজন ছাড়াই কলেজটির কার্যক্রম শুরু হয় ২০২৩ সালে। কলেজটিতে অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন ছুটি নিয়ে আর আসেন না। এছাড়া অফিস সহকারী, হিসাবরক্ষক, অফিস সহায়ক, ঝাড়ুদার, কুক মাশালচিসহ কোনো জনবল নেই।
শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষার জন্য কোনো ল্যাব নেই, হোস্টেল না থাকায় শ্রেণিকক্ষেই ঘুমাতে হয় তাদের। এসব শিক্ষার্থীদের মাসিক সম্মানী দেওয়ার কথা থাকলেও কেউ পান না। ফলে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে পড়ালেখা করতে হয়।
দ্বিতীয় বর্ষের শ্রবণী মণ্ডল বলেন, শুরু থেকেই আমরা বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে শিক্ষক নেই, ল্যাব নেই। ঠিকমতো ক্লাসও হয় না। কোনো কোনো দিন ২-৩টা হয়, আবার হয় না। অধ্যক্ষ মহোদয়কে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে গত ১ জুন বিভিন্ন দাবি নিয়ে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করি। তবে কাজের কাজ কিছুই হয়নি। কোনো প্রকার সুযোগ-সুবিধা ছড়াই আমরা এখানে আছি।
প্রথম বর্ষের হামিমা বিনতে হায়দার বলেন, আমরা নামেমাত্র সরকারি নার্সিং কলেজে ভর্তি হয়েছি। এখানে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই। লেখাপড়ার পরিবেশ খুবই খারাপ। মাসিক ভাতা টাকাও আমরা পাই না। পরিবারের কাছ থেকে টাকা এনে লেখাপড়ার খরচ চালানো অসম্ভব।
আরেক শিক্ষার্থী অন্তিম বিশ্বাস বলেন, আমাদের থাকার কোনো হোস্টেল নেই। এক রুমে ক্লাস করি, আর পাশের রুমগুলোতে আমরা ১০-১৫ জন করে থাকি। সামনে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা। এ সময় লেখাপড়ার চেয়ে ল্যাবে কাজ বেশি থাকে। কিন্তু আমাদের ল্যাবের কোনো সুবিধা নেই। ফাইনাল পরীক্ষায় কী লিখব? কিছুই জানি না। এমনকি এখানে কোনো নিরাপত্তা প্রহরী নেই। এখন বলা হচ্ছে, শিক্ষার্থীদেরই পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। আমরা এখানে পড়তে এসেছি, না নিরাপত্তা প্রহরীর কাজ করতে এসেছি? কলেজে অধ্যক্ষসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন ছুটিতে আছেন। বাকি তিনজনকে অফিসের কাজসহ ক্লাস নিতে হয়।
কলেজের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা খাতুন বলেন, কলেজের নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্রটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক কোড পেলে পদ সৃজনসহ জনবল পাব। আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে আসছি। আশা করছি, দ্রুত এসব সমস্যার সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar