June 3, 2026, 11:41 am
শিরোনামঃ
বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন মৃত্যুর পাগলামী দৌড়…. আশ্রাফুল আলম মোঃ নুরুল হুদা সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) বড়দল উচ্চ বিদ্যালয়,তাহিরপুর সুনামগঞ্জ। বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬ চা শ্রমিক দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী: শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ‘মুল্লুক চলো দিবস’ পালন ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত সাংবাদিকের সঙ্গে বিতর্কিত আচরণ, ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাহার মুরাদনগর সাব-রেজিস্ট্রার ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার : চিকিৎসাসেবা থেকে বঞ্চিত শত শত রোগী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড়
Notice :

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন আজ ৫ জুলাই বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট সম্প্রসারিত নবজাতক ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ সাহেনা আক্তার, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বাচিব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ নাসির উদ্দিন মাহমুদ ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ।

প্রধান অতিথি মাননীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, চট্টগ্রাম আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজেরই একজন ছাত্র। সুতরাং এই চট্টগ্রামের প্রতি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে। এই হাসপাতালে আজ থেকে প্রায় ৪০ বছর আগে আমি একবার আসি প্রফেসর ফজলুল করিম স্যারের সাথে। স্যার ছিলেন এই হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা। তখন শিশু হাসপাতাল ছিল অত্যন্ত ছোট্ট পরিসরে। আজ সেই শিশু হাসপাতাল দেখে আমি সত্যিই অভিভূত।
এই হাসপাতালের এনআইসিইউ, শিশু আইসিইউ, এডাল্ট আইসিইউ, সিসিইউ, ক্যান্সার বিভাগের চিকিৎসা সেবা দেখে আমি অনেক খুশি হয়েছি। অনেক সরকারী হাসপাতালেও এধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা নাই। বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা চিকিৎসা সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি এজন্য প্রতিনিয়ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবার উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবার উন্নয়ন হলে মানুষকে চিকিৎসা সেবার জন্য ব্যাপক হারে আর শহরে আসতে হবেনা। আমাদেরকে চিকিৎসা সেবার গুনগত মান উন্নয়ন, দক্ষ ও মান সম্পন্ন ডাক্তার তৈরি করতে হবে। আমার বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, মা ও শিশু হাসপাতাল বাংলাদেশে বেসরকারী পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হাসপাতালের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবার অনেক সুনাম রয়েছে। বিশেষ করে বিশেষায়িত চিকিৎসা সেবায় মা ও শিশু হাসপাতাল অনেক এগিয়ে রয়েছে। তিনি আরো বলেন, আমি অনেকবার এই হাসপাতালে এসেছি এবং হাসপাতালের সার্বিক বিষয়ে অবগত আছি। হাসপাতালের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য তিনি আশ্বাস প্রদান করেন।
এর আগে মাননীয় প্রধান অতিথি হাসপাতালের ক্যান্সার বিভাগ, এডাল্ট আইসিইউ, সিসিইউ, শিশু আইসিইউ ও বিশেষায়িত শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন এবং হাসপাতালের এসব বিশেষায়িত সেবার ভ‚য়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ও বিশেষ অতিথি মাননীয় মহাপরিচালক মহোদয়কে হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হুসাইন মোহাম্মদ মনিরুল আহসান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ হারুনুর রশিদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ ইফতেখার আহমেদ, মাননীয় মন্ত্রীর পিএস (উপ-সচিব) কমল কুমার বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোঃ ইলিয়াস, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মইনুল ইসলাম মাহমুদ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, ডাঃ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ মোঃ আজিজ নাজিমউদ্দিন, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ, ডোনার মেম্বার মোঃ শহীদ উল্লাহ, মেম্বার প্রফেসর ডাঃ কামরুন নেসা (রুনা), প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ, আলহাজ¦ মোঃ হারুন ইউসুফ, এ এস এম জাফর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, প্রফেসর ডাঃ অলক নন্দী, ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ডাঃ শেফাতুজ্জাহান, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (ফিন্যান্স) মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী সহ প্রমুখ।
এছাড়াও হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা, কর্মচারীগণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar