গল্লামারির বধ্যভূমীর স্মৃতীসৌধে শহীদ বুদ্ধি দিবসে মুক্তি যোদ্ধা সংসদের জেলা ও মহানগর কমান্ডের নেতৃবৃন্দ পুস্পমালা প্রদান করেন।
গতকাল ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সকল জেলা মহানগর কমান্ডারগন উপস্থিত হয়ে শহীদ বুদ্ধিজীবী গল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্প মালা প্রদান করেন।
এ সময় তারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি এবং স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বুদ্ধিজীবী এর স্মরণে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। উক্ত ভাষণে বক্তব্য রাখেন খুলনা মহানগর কমান্ড্যান্ট সদস্য মোহাম্মদ কে এম আলম।
এছাড়া আরো আরো বিশেষ ব্যক্তিবর্গগণ উক্ত বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন বিষয়বস্তুু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পুষ্প মালা প্রদান শেষে মহানগর কমান্ডিং কমিটির আহব্বায়ক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ভাই শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরার চেয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন।
অপরদিকে খুলনা জেলা কমান্ডিং কমিটির আহব্বায়ক মোহাম্মদ আবু জাফর খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডিং অফিসে নিহত শহীদ মুক্তিযোদ্ধা ও নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত চেয়ে সংক্ষিপ্ত দোয়া করেন।
মোহাম্মদ রফিক উদ্দিন বাবলু সহ আরো অনেকে ১৯৭১ সালে স্বাধীনতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন। এছাড়া বিকেলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।