April 16, 2026, 2:49 am
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করতেছে পূরানো জিও টিউব ও জিও ব্যাগ

আব্দুল মান্নান : পটুয়াখালী

কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করতেছে পূরানো জিও টিউব ও জিও ব্যাগ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জিরো পয়েন্টের দুদিকে প্রায় এক কিলোমিটার জুরে জিও টিউব এবং জিও ব্যাগ এখন পর্যটকদের মরণ ফাঁদে পরিনত হয়েছে। ২০১৮ সালের শেষের দিকে পাউবোর উদ্যোগে সৈকত রক্ষায় জিও টিউব এবং জিও ব্যাগ বসানোয় হলেও তবে এর কোনোই সুফল মিলছে না। বরং
বিপজ্জনক ছোটো-বড় গর্ত সৃষ্টি হয়েছে । এই গর্ত এখন আগত পর্যটকদের ভোগান্তির চরম বিপাতজনক কেন্দ্রস্থলে পরিনত হয়েছে।

উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ঘটন স্থান পরিদর্শন করে, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিও টিউব এবং জিও ব্যাগ অপসারণের কথা বললেও, কখন কত তারিখ করবে তেমন কোন নিশ্চয়তা দেননি।

শনিবার (৫ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে,

ভাটার সময় থাকে ছিন্ন ভিন্ন বিশৃঙ্খলা পরিবেশ ও গর্তে কোমর সমান পানি জমে থাকে। খাঁদে মানুষের স্বাভাবিক চলাফেরায়ও বেগ পেতে হয়। এবং অনেক পুরনো হওয়ায় জিও টিউব এবং জিও ব্যাগ শ্যাওলা পড়েছে চলতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে অহর অহর।

জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে প্রধান কেন্দ্রস্থলের দক্ষিন-পূর্ব ও পশ্চিম দিকে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বনাঞ্চল নেই। মাত্র দেড় কিলোমিটার সৈকতের তীর রক্ষাকল্পে বালু ভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব বসিয়েছিল (পাউবো) কতৃপক্ষ।

কুয়াকাটা ভ্রমনে আসা পর্যটক আশিক বলছেন , বর্তমান কুয়াকাটা সমুদ্র সৈকতের এমন অবস্থায় জন্য প্রস্তুত ছিলাম না। আমি এখান থেকে বাসায় যেয়ে আসলে বন্ধুদের কি রিভিউ দিব, ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তা তাছাড়া আর কি। আমি মনে করি দ্রুত যদি এগুলো অপসারণ করা না হয়, তাহলে অনেকেই কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিবেন।

পর্যটক ডাক্তার মায়া বলেন, খুলনা থেকে কুয়াকাটা কাছে হওয়ায় মন ভালো করার উদ্দেশ্যে ছুটে আসি বিশাল সমুদ্রের পাড়ে, তবে সমুদ্র থাকলেও সী বীচ দেখা যাচ্ছে না সবই বস্তা। এমন অব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে না পারলে দক্ষিন জনপদে পর্যটন শিল্প হুমকির কবলে পরবে।

পর্যটকরা অনেকেই জোয়ারে সময় প্রথমবার সৈকতে গিয়ে কোনো ধারনা ছাড়াই গোসলে নেমে অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হয়।এসব সমস্যা গুলো তুলে ধরার জন্য সমুদ্র সৈকতে নেই কোনো সচেতনতা ব্যবস্থামূলক সাইনবোর্ড কিংবা জরুরী নির্দেশিত কোনো চিহ্ন।

কুয়াকাটা টোয়াক এর সাধারণ সম্পাদক কেএম জহির খান জানান , ইতোমধ্যে সরকারের কোটি কোটি টাকার বরাদ্দকৃত অর্থ কয়েক ধাপে ব্যয় করেও কোনো লাভ হয়নি। বরং পর্যটন এলাকায় আগত পর্যটকরা বহু বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টা আমি অবগত রয়েছি এবং সরজমিনে গিয়ে বিষয়টি লক্ষ্য করলাম, তিন চার বছরের আগে জিও টিউব এবং জিও ব্যাগ বালুর সাথে মিশে আছে, এতে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পর্যটকদের চলাফেরা করতে বিঘ্ন করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি অতি দ্রুত যাতে অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত আমাদের উপহার দেয়।

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ জানান, সৈকত রক্ষায় অস্থায়ীভাবে এ পরিকল্পনায় কিছুটা বালুক্ষয় রোধ হচ্ছে। তবে পুরনো কিছু জিও টিউব এবং জিও ব্যাগ রয়েছে অতি দ্রুত তুলে নেয়া হবে।নতুন করে ভাঙ্গন রক্ষায় কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar