নকলায় যথাযোগ্য মহান মে দিবস পালন
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবাউট নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬” উপলক্ষে উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, অন্যান্য পেশাজীবির লোকজন একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা হল চত্বরে মিলিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।
এসময় এসিল্যান্ড সাদিয়া আফরিন এ্যানি, থানা অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলমসহ বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।