May 1, 2026, 4:01 am
শিরোনামঃ
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে রওনা কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বই মেলা শেষ হল, আলো ছড়ানো তিনদিন কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে দুর্নীতি সংবাদ প্রকাশর ৩দিন পরে দুর্নীতি তদন্ত রির্পোটের আগেই বদলী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস: প্রতিশ্রুতি ও বাস্তবতার মুখোমুখি শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ সরকারি নির্দেশ উপেক্ষা করে ফেনীতে কোচিং সেন্টার চালু কুমিল্লা মুরাদনগরে ৩৬ পিছ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ও তাঁর স্ত্রী গ্ৰেফতার কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি মাগুরায় কারা ফটোক থেকে আবার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন সম্প্রীতি এইড ফাউন্ডেশন: মুকসুদপুরে স্ট্রোক ও প্রতিবন্ধীদের জন্য নতুন আশার আলো গোপালগঞ্জের মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পড়াতে এসে হত্যা! অদিতা মামলায় দৃষ্টান্তমূলক রায় নওগাঁর মান্দা বৈদ্যিপুরে অবৈধভাবে তেল মজুতের সময় এরশাদ-আনোয়ার নামে দুই ব্যবসায়ী গ্রেপ্তার বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু নাটোর জেলার নতুন এসপি শরিফুল হকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ নাসিরনগরে নামাজ শেষে দুই চেয়ারম্যান গ্রেফতার কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩৫ টি ট্রান্সফরমা ও ৫৫০টি বিকল; বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২৭হাজার গ্রাহক। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হজযাত্রীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রামেকে পুলিশ, নার্স হাতাহাতি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবার বললো বজ্রপাতে মৃত্যু! নওগাঁর মহাদেবপুর ইউনিয়ন পরিষদে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের আয়োজনে সিএসও সদস্যদের ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু – লালপুর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু। আলুটিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীর খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ​চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি নাসিরনগরে আবারও স্বপদে বহাল দুই ইউপি চেয়ারম্যান চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার টেকনাফে হ্নীলা নৌবাহিনী অভিযানে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ টেকনাফের হ্নীলার বেলাল মেম্বারের মেয়েকে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা, এলাকায় তীব্র ক্ষোভ উর্মির মাদক সাম্রাজ্যের প্রতিবাদ করায় স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের অভিযোগ
Notice :

কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কুলিয়ারচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা।

আগামী ৩ মে থেকে ৯ মে পর্যন্ত কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সরকারি অফিস টাইম অনুযায়ী আকর্ষণীয় ১৫% ছাড়ে বকেয়া পৌর কর আদায় কার্যক্রম চলবে।

এ উপলক্ষে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পৌরসভা হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভায় মতবিনিময় করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এসময় পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলার আহবায়ক দায়িত্বরত পৌর কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌর সভার বৃহৎ একটি অর্থের অংশ আসে পৌর করদাতাদের মাধ্যমে। পৌরসভার উন্নয়নমূলক কাজ সচল রাখা এবং নাগরিক সেবা আরও বেগবান করার লক্ষ্যে বকেয়া কর আদায় করা জরুরি। নাগরিকদের ওপর বাড়তি চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ করে দিতেই এই মেলার পরিকল্পনা করা হয়েছে। ৩ মে থেকে ৯ মে পর্যন্ত কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী এ মেলা চলমান থাকবে। এ মেলায় সরকারি অফিস টাইম অনুযায়ী আকর্ষণীয় ১৫% ছাড়ে বকেয়া পৌর কর আদায় কার্যক্রম চলবে।
পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার আরো বলেন, ​পৌরসভা আপনার, আমার-সবার। সঠিক সময়ে পৌর কর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পৌর কর পরিশোধ করুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার দায়িত্বরত কাউন্সিলর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, পৌরসভার কর নির্ধারক নারায়ন চন্দ্র ঘোষ, কর আদায়কারী শাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারী নয়ন চন্দ্র বর্মণ, সহকারী লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার সিফা, উচ্চমান সহকারী মো. মিনহাজুল ইসলাম ও একাউন্টস অফিসার বিধান চন্দ্র দাস সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কুলিয়ারচর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত ৮ হাজার ১৪২ টি হোল্ডিং-এ মোট ১ কোটি ৫৬ লক্ষ ৬৪ হাজার ৩৬২ টাকা বকেয়া কর এখনো আদায় হয়নি। অপর দিকে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরেও ৬৭ লক্ষ ৯৯ হাজার ৯৯৫ টাকা কর ধার্য্য করা হয়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরসহ এ পর্যন্ত অনাদায়ী মোট কর আছে ২ কোটি ২৪ লক্ষ ৬৪ হাজার ৩১৭ টাকা।
যারা মেলায় ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত বকেয়া কর পরিশোধ করিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ১৫% ছাড়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের কর আদায়ের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভাবে কর আদায় করা হবে।
মেলায় সর্বোচ্চ কর পরিশোধকারীকে পুরষ্কৃত করা হবে বলেও জানানো হয়।
মেলায় কর পরিশোধকারীদের জন্য আপ্যায়ন ও বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে।

পৌরসভার নাগরিকদের অবগতির জন্য আরো জানানো হয়। একটি অর্থ বছরকে চারটি ভাগে ভাগ করে পৌর কর আদায় করা হয়। অর্থ বছরের শুরুতে তিন মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ১০% টাকা ছাড় দেওয়া হয়। দ্বিতীয় ভাগের তিন মাসের মধ্যে অর্থাৎ অর্থ বছরের ছয় মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ৭.৫০% টাকা ছাড় দেওয়া হয়।
তৃতীয় ভাগের তিন মাসের মধ্যে অর্থাৎ অর্থ বছরের নয় মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ৫% টাকা ছাড় দেওয়া হয়।
অর্থ বছরের শেষ ভাগে তিন মাসে অর্থাৎ অর্থ বছরের নয় মাস থেকে অর্থ বছরের শেষ দিন পর্যন্ত পৌর কর পরিশোধ করিলে কোন ছাড় দেওয়া হয় না। অর্থ বছরের পরে কেউ পৌর কর পরিশোধ করতে চাইলে নিয়ম অনুযায়ী জরিমানাসহ পৌর কর পরিশোধ করিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar