শেরপুর থানায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
২ সেপ্টেম্বর (বুধবার) বিকাল চারটায় বগুড়া জেলার শেরপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ড’র সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ সজিব শাহরীন। শেরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিমাই ঘোষ।
আরো বক্তব্য রাখেন শেরপুর উপজেলার বিভিন্ন দূর্গা মন্দির কমিটির প্রতিনিধিগণ তারা বলেন প্রতিবারের ন্যায় এইবারও শান্তি পূর্ণ ভাবে পুজা পালনের সবার সহযোগিতা ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজিব শাহরীন বলেন এইবার শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।