শ্রমিক কল্যাণে উপজেলায় আলাদা হাসপাতাল ও আবাসন সুবিধা নিশ্চিতের দাবি কুড়িগ্রাম-১ আসনের এমপির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বাস টার্মিনালে এসে মিলত হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তিনি শ্রমিকদের দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন করছে