April 19, 2026, 2:39 am
শিরোনামঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল থানার অভিযানে মাদকসহ ১০ আসামি গ্রেফতার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার তাহিরপুরে বজ্রপাতে নিহত ১,আহত ১ ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশীর বিরুদ্ধে সুবর্ণচরে উত্তেজনা, শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে জনদাবি জোরালো গোপালগঞ্জ মুকসুদপুর জমি বিরোধে হামলা, ফিরোজ মাতুব্বরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি; নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর কালিয়াকৈরে সাংবাদিক ইউনিটি নিয়ে বিতর্ক: মহিলা বিষয়ক সম্পাদককে WhatsApp গ্রুপ থেকে অপসারণ, উঠেছে নানা প্রশ্ন বিদ্যুৎ সংকটের সমীকরণে বাংলাদেশের পথ কোথায়? মাধবপুরে উন্নয়ন ও কল্যাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুর গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ  ফুলবাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি হান্নান চরভদ্রাসনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিনের ব্যাটারি জব্দ দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৯ আসামি গ্রেফতার পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা তেল সংকটে মজুদ করে বেশি দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ এক ব্যক্তি আটক ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁয় আন্তঃজেলা প্লাটিনাম প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার ও কয়েন উদ্ধার কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়মঃ লিভার বাঁচলে জীবন বাঁচে: বিশ্ব লিভার দিবসের তাৎপর্য ও বর্তমান বাস্তবতা -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক গোপালগঞ্জের মুকসুদপুর জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩ চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত  মাধবপুরে যুবলীগ নেতা শাহাব উদ্দিন গ্রেপ্তার শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন সৈয়দ শাফকাত মাধবপুরে বৃত্তি পরীক্ষায় ‘গার্ডের কলম’, সাংবাদিক প্রবেশে কড়াকড়ি—ইউএনওর ভূমিকা নিয়ে বিতর্ক নওগাঁ মান্দা কালিকাপুরে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি আর, এম ,পির ১১ কর্মকর্তার রদবদল ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার। বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের মুকসুদপুর ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
Notice :

স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি; নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি; নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী

 

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতনের অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হলেও অভিযুক্ত স্বামীকে নয় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ এমন অভিযোগ বাদীর।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ)/৩০ ধারায় গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বাজিতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আঙ্গুর মিয়ার মেয়ে মোছা. তাসলিমা আক্তার (৩৬) এর দায়ের করা বাজিতপুর থানার মামলা নং- ১৮ এর আসামি বাজিতপুর উপজেলার বলিয়ারদী গ্রামের মৃত মো. মেরাজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
গত ১২ আগস্ট ২০২৫ ইং তারিখ ১০০৮/W/A স্বারক মূলে এ গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন বিজ্ঞ আদালতের বিচারক। এর আগে মামলা রুজু হওয়ার পর অভিযুক্ত সোহাগ মিয়াকে পুলিশ গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করলে স্ত্রী সাথে আপোষ মিমাংসার শর্তে ২ মাসের সময় নিয়ে জামিনে মুক্ত হয়ে স্ত্রী সাথে কোন যোগাযোগ না রেখে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত সোহাগ মিয়া। পরবর্তীতে বিজ্ঞ আদালতে আর কোন হাজিরা না দেওয়ায় এই গ্রেফতারী ওয়ারেন্ট জারি করা হয়। এই নিয়ে তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারী ওয়ারেন্ট জারি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. সোহাগ মিয়া (৪০) তার অন্তঃসত্ত্বা অসুস্থ স্ত্রী মোছা. তাসলিমা আক্তার (নাহিদা) কে প্রায় সময় যৌতুকের জন্য মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে আসছিলো। গত ২০২৫ সালের ১৪ মার্চ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় স্ত্রীকে যৌতুকের জন্য মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে কোন প্রকার ভরণপোষণ ও চিকিৎসা সহায়তা না দিয়ে আত্মগোপনে চলে যায় সে। এতে ভুক্তভোগী নারী চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করতে থাকে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট আইনের আওতায় স্ত্রীর প্রতি নির্যাতন, অবহেলা ও দায়িত্ব পরিত্যাগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিজ্ঞ আদালতের বিচারক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ প্রদান করেন ওসি বাজিতপুর থানাকে। দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে আসামি মো. সোহাগ মিয়াকে গ্রেফতার না করায় আদৌও বিচার পাবে কি না এনিয়ে হতাশাগ্রস্ত ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আসামী সোহাগ মিয়া প্রায় সময় পার্শ্ববর্তী কুলিয়ারচর পৌর এলাকার মাসকান্দি এলাকায় গোপনে রাত্রি যাপন করে আসছে। থানা পুলিশকে অবহিত করেও কোন প্রকার ফল পাইনি। তিনি দ্রুত অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের দাবী জানান।

আইনজীবীরা জানান, অন্তঃসত্ত্বা স্ত্রীকে এভাবে ফেলে পালিয়ে যাওয়া শুধু সামাজিক ও নৈতিক অবক্ষয় নয়, এটি সরাসরি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। এ ধরনের ঘটনায় আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন।

এদিকে স্থানীয়দের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারী ওয়ারেন্ট কার্যকরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar