তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট আটক ৪
তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট অভিযানে আটক হয়েছেন ৪ জন।
১৯( মার্চ) বৃহস্পতিবার বেলা ১১:০০টা থেকে ২:০০টা পর্যন্ত তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। অভিযানকালে উপস্থিত ছিলেন তাহিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
অভিযানটি শিমুল বাগান এলাকায় পার কেটে বালু উত্তোলনের সময় ধাওয়া করে ধৃত ২ জন আসামীকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত মিয়ারচর গ্রামের আবুল কাশেম এর পুত্র আকাশ (১৯) ও জসিম উদ্দিনের পুত্র লিটন (২০)কে ১ লক্ষ টাকার অর্থদণ্ড আদায় করে মুক্তি দেওয়া হয়। বাকি দুইজন মানিগাও গ্রামের সাব্বির মিয়ার পুত্র সমেদ আলী আব্দুল কাদিরের পুত্র মোহাম্মদ রাখাব উদ্দিন (২০)কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও শাহরুখ আলম শান্তনু সহকারী কমিশনার (ভূমি) এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ।