April 24, 2026, 10:39 am
শিরোনামঃ
স্ত্রীকে রেখে গোপনে বিয়ে ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ সাময়িক অব্যাহতি কাটিয়ে স্বপদে ফিরলেন হরিপুর ইউপি চেয়ারম্যান হাজি ফারুখ মিয়া কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাসহ আহত- ৮ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ ও ঢাকা থেকে শ্রীমঙ্গলের তিন অপরাধী আটক রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, সাইবার সুরক্ষা আইনে মামলা নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার এর বক্তব্য শুনে শিক্ষার্থীরা শান্ত হলেন। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালপোলে প্রতারণার দায়ে দুই ব্যক্তিকে লাঞ্ছনা: বিচারের দ্বিমুখী নীতি নিয়ে জনমনে প্রশ্ন ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার। বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত শ্রীকাইল ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে তথ্য আহ্বান নাকের ডগায় মাদক স্পট: ‘দেখছি-দেখব’ আশ্বাসেই সীমাবদ্ধ ফেনী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন মাধবপুরে প্রসূতির গর্ভের শিশু মৃত্যু নিয়ে অভিযোগ : চিকিৎসকের ‘৫০% মানুষ অজমূর্খ্য’ মন্তব্যে ক্ষোভ কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক বিতরণ কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মুকসুদপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের মাতা আয়েশা রহমান মৃত্যুবরণ করেছেন গোপালগঞ্জে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা সংসদে পাহাড়ের পক্ষে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া: শান্তি, উন্নয়ন ও অধিকার নিশ্চিতের জোর দাবি কুমিল্লা তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বড় বোনের জানাজায় অংশ নিলেন আসাদুজ্জামান চৌধুরী সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ কুলিয়ারচরে সরকারি রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ ; জনদুর্ভোগ চরমে তারাকান্দায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার; আইজিপি বরাবর অভিযোগ ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। নবীনগরে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০জন এক দেশে দুই আইন? মাধবপুরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি কুমিল্লা বোর্ডের অনুমোদনে মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন কুমিল্লা মুরাদনগরে প্রশাসনের অভিযানে মাদকসেবী ও ড্রেজার ব্যবসায়ীকে কা’রাদন্ড কুমিল্লা মুরাদনগরে নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১১২জন কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মফস্বল সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জদ্ব খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩—কারাদণ্ড
Notice :

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়
মারাত্মক ব্যাঘাত ঘটছে

 

 

 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো কালিয়াকৈরে বেড়েছে ঘনঘন লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এস এস সি পরীক্ষার্থীও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন শিক্ষার্থীরা।
পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, পড়তে বসলে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে—কখনো আধা ঘণ্টা, কখনো এক ঘণ্টা পর আবার ফিরে আসছে। এতে প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে এবং মানসিক চাপও বাড়ছে।
অন্যদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের জীবনেও। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঠিকমতো চার্জ দিতে না পারায় আয় হারাচ্ছেন। ক্ষুদ্র ব্যবসায়ী ও ফ্রিল্যান্স পেশাজীবীরাও কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন।
এসএসসি পরীক্ষার্থী রাসেল জানায়, “পড়তে বসলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এভাবে চলতে থাকলে পরীক্ষার ফলাফলে প্রভাব পড়বে।”
অটোরিকশা চালক আলামিন বলেন, “আগে একবার চার্জ দিয়ে সারাদিন গাড়ি চালানো যেত। এখন বিদ্যুৎ না থাকায় ঠিকমতো চার্জ হয় না, আয়ও অনেক কমে গেছে।”
ওয়েল্ডিং মিস্ত্রি মো.জাকির জানান, “সকালে কাজ শুরু করতেই বিদ্যুৎ চলে যায়। সময়মতো কাজ শেষ করতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে।”
স্থানীয়দের মতে, গরম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতি উদ্বেগজনক। তারা দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বিভিন্ন জেলার ১০টি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯০ মেগাওয়াট। চাহিদার তুলনায় ঘাটতি থাকায় লোডশেডিং বাড়ছে।
অন্যদিকে কালিয়াকৈরের আওতায় প্রতিদিন প্রায় ২৪.৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং বর্তমানে সেই পরিমাণ বিদ্যুৎই সরবরাহ করা হচ্ছে। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সার্বিকভাবে বিদ্যুৎ সরবরাহ সীমিত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar