ভূরুঙ্গামারীতে ২ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ ও আটক করল বিজিবি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী এলাকা থেকে ২০০০ পিস ইয়াবা সহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি৷
শনিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক ৫ টার সময় দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দল মইদাম কলেজ পার হয়ে আনন্দবাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তারা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়। অভিযানে মোট ১৯৯৫ পিস ইয়াবা সহ মোটরসাইকেলটি জব্দ করে বিজিবি সদস্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।
এর আগে, গতকাল শুক্রবার বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি বড় চালানও জব্দ করে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।